TRENDING:

IMD Weather Update: শীতের বিদায়ঘণ্টা ঝাড়গ্রামে! তাপমাত্রার বৃদ্ধিতে বদলে গেল জেলার আবহাওয়া চিত্র, কী জানাচ্ছে দফতর

Last Updated:
IMD Weather Update: ঝাড়গ্রামে বাড়ছে তাপমাত্রার পারদ, ভোরবেলা থেকেও উধাও হয়েছে ঘন কুয়াশা। জঙ্গলমহলের এই আবহাওয়ার পরিবর্তন নিয়ে কী বার্তা দিল আবহাওয়া দফতর? শীত কি তবে বিদায় নিচ্ছে? জানুন বিস্তারিত পূর্বাভাস।
advertisement
1/5
শীতের বিদায়ঘণ্টা ঝাড়গ্রামে! তাপমাত্রার বৃদ্ধিতে বদলে গেল জেলার আবহাওয়া চিত্র
দিন কয়েক ধরেই ঝাড়গ্রামের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পর সোমবার তা কিছুটা হলেও নিম্নমুখী হয়। তবে মঙ্গলবার ফের তাপমাত্রার পারদ বাড়ল জঙ্গলমহলের অরণ্য সুন্দরীতে। যদিও তাপমাত্রার পারদ বাড়লেও মনোরম আবহাওয়া এখন জেলায়।
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকে সেই ভাবে কোথাও কুয়াশার দেখা পাওয়া যায়নি। স্থান বিশেষে কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলেছে। আর এমন পরিস্থিতিতে ঝাড়গ্রামে কী হতে চলেছে জানালো আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমেছিল, সেই জায়গায় আজ প্রায় দু'ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঝাড়গ্রামে স্থান বিশেষে আগামী কয়েকদিন কোনও কোনও জায়গায় কুয়াশার দেখা মিললেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এছাড়াও পারদের আগামী কয়েক দিন খুব বেশি হেরফের হবে না।
advertisement
5/5
বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, জেলার সর্বনিম্ন তাপমাত্রা বুধবার আরও একটু বৃদ্ধি পেলেও বৃহস্পতিবার ফের কমবে এবং আগামী সোমবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে বলেই আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: শীতের বিদায়ঘণ্টা ঝাড়গ্রামে! তাপমাত্রার বৃদ্ধিতে বদলে গেল জেলার আবহাওয়া চিত্র, কী জানাচ্ছে দফতর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল