IMD Jhargram Weather Update: শিবরাত্রিতে পারদ বাড়লেও হালকা শীতের আমেজ ঝাড়গ্রামে! কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Updates Today: শিবরাত্রির সকালে ঝাড়গ্রামে অনুভূত হয় হালকা শীতের পরশ। তবে বেলার দিকে পারদ চড়ছে। আজ ঝাড়গ্রামের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আছে কি না, দেখে নিন আজকের রিপোর্ট।
advertisement
1/5

শিবরাত্রি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় এখন সাজো সাজো রব। তবে এই শিবরাত্রিতেই তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তড়তড়িয়ে বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আজ রবিবার কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া তার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/5
মূলত টানা কনকনে ঠান্ডার স্পেল কাটানোর পর ধীরে ধীরে সব জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ অনেকটাই বেড়ে যাওয়ার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি একই অবস্থা ঝাড়গ্রামেও।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর রবিবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল শনিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। তবে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে সকাল ও সন্ধে শীতের আমেজ এখনও বজায় রয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে।
advertisement
4/5
রবিবার ঝাড়গ্রামে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কুয়াশা কেটেছে। এছাড়াও সকাল থেকেই হালকা ঠান্ডা বজায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন ঝাড়গ্রামের জন্য কোনও সতর্কতা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন ও আবহাওয়া শুষ্ক থাকবে এবং কোনও সতর্কতা নেই। তবে মাঝে মাঝে কুয়াশার দেখা মিলতে পারে। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত ঝাড়গ্রামে তাপমাত্রার পারদ নিম্নমুখী লক্ষ্য করা গেলেও আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে এবং গরম আবহাওয়া বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: শিবরাত্রিতে পারদ বাড়লেও হালকা শীতের আমেজ ঝাড়গ্রামে! কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো হাওয়া অফিস