Howrah Accident: হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা! আচমকা ব্রেক কষতেই পিছন থেকে ধেয়ে এলো মৃত্যুবান, দলা পাকিয়ে গেল তরতাজা প্রাণ, শিউরে ওঠা দৃশ্য
- Reported by:RAKESH MAITY
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Accident News: শনিবার রাতে মর্মান্তিক ঘটনা হাওড়ায়। ট্রলার চালকের পিছন থেকে ধেয়ে এলো মৃত্যুবান। লোহার পাত রোল শিকল ভেঙে পিষে দিল চালককে। তরতাজা যুবকের দেহ নিমিষে পরিণত হল মাংসপিণ্ডে।
advertisement
1/6

মর্মান্তিক ঘটনা হাওড়ায়। ট্রলার চালকের পিছন থেকে ধেয়ে এলো মৃত্যুবান। এমন ঘটনা, যা কল্পনারও বাইরে। তরতাজা যুবকের দেহ নিমিষে পরিণত হল মাংসপিণ্ডে। গা শিউরে ওঠার মতো দৃশ্য। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
জাতীয় সড়ক থেকে নেমে গন্তব্যে এসে পৌঁছেও বিপদবান থামলো না চালকের। রাত তখন ১.৩০-২টো, গভীর নিদ্রায় মানুষ। পেটের দায়ে চোখের ঘুম উড়িয়ে গন্তব্যে পৌঁছেও শেষ রক্ষা হল না।
advertisement
3/6
কলকাতা তারাতলার বাসিন্দা ২৭ বছরের বিকাশ রায়, লোহার পাত রোল বোঝাই ট্রলার নিয়ে এসে হাজির হয় পাঁচলা ধামিসা'য়। জাতীয় সড়ক থেকে সার্ভিস রোড ধরে কারখানার সামনে দাঁড়িয়েছিল ট্রলার। ট্রলার থেকে লোহার পাত রোল শিকল ভেঙে মৃত্যুবানে পরিণত হয়।
advertisement
4/6
পুলিশ সূত্রে জানা যায়, ট্রলারটি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলেই অনুমান। ট্রলারের উপরে থাকা বিশাল ওজনের লোহার পাত রোল শিকল ছিঁড়ে চালকের দিকে এগিয়ে আসে। মনে করা হচ্ছে, কোনও কারণে চালক ট্রলারের ব্রেক কষায় এই মর্মান্তিক ঘটনা।
advertisement
5/6
ঘটনাটি ঘটে সাঁকরাইল ধামিসা এবং পানিয়ারা মধ্যবর্তী সার্ভিস রোডে। দুর্ঘটনা ঘটতেই পুলিশে খবর পৌঁছয়। পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন সার্ভিস রোডে ট্রলারে থাকা লোহার পাত রোল বাঁধন ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে।
advertisement
6/6
সেই মুহূর্তে ট্রলারের কেবিনে একমাত্র চালকই উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় চালকের শরীর দলা পাকিয়ে যায়। দুর্ঘটনা পরবর্তীতে দেহটি উদ্ধার করে পাঁচলা থানার পুলিশ। খবর দেওয়া হয় কলকাতা তারাতলায় চালকের বাড়িতে। রবিবার বাড়ির লোকজন এসে পৌঁছয় পাঁচলা থানায়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah Accident: হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা! আচমকা ব্রেক কষতেই পিছন থেকে ধেয়ে এলো মৃত্যুবান, দলা পাকিয়ে গেল তরতাজা প্রাণ, শিউরে ওঠা দৃশ্য