TRENDING:

Kick Boxing Competition: কিকবক্সিংয়ে কাঁথির মেয়ের নজরকাড়া সাফল্য! বাংলার প্রতিটি জেলাকে পিছনে ফেলে প্রথম, এবার দেশ জয়ের লক্ষ্যে রিমি

Last Updated:
Kick Boxing Competition: শিলিগুড়িতে আয়োজিত অস্মিতা খেলো ইন্ডিয়া কিকবক্সিং প্রতিযোগিতায় কাঁথির মেয়ের নজরকাড়া সাফল্য। বাংলার প্রতিটি জেলাকে পিছনে ফেলে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বাহিরী গ্রামের রিমি মন্ডল।
advertisement
1/6
কিকবক্সিংয়ে কাঁথির মেয়ের নজরকাড়া সাফল্য! বাংলার প্রতিটি জেলাকে পিছনে ফেলে প্রথম
উত্তরবঙ্গে আয়োজিত কিকবক্সিং প্রতিযোগিতায় কাঁথির মেয়ের নজর কাড়া সাফল্য। বাংলার প্রতিটি জেলাকে পিছনে ফেলে প্রথম হল সে। সম্প্রতি শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় অস্মিতা খেলো ইন্ডিয়া জোনাল কিকবক্সিং প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেয়। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করে কাঁথির মেয়ে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় পূর্ব মেদিনীপুর জেলার ন'জন খেলোয়াড়। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
2/6
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া পূর্ব মেদিনীপুর জেলার খেলোয়াড়দের মধ্যে দু'জন সাফল্য অর্জন করে। তারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে। পূর্ব মেদিনীপুর জেলার বাহিরী গ্রামের ছাত্রী রিমি মন্ডল ৫০ কেজি বডি ওয়েট বিভাগে লাইট কন্ট্যাক্ট গেমে প্রথম স্থান অধিকার করে। তার খেলার গতি ও কৌশল বিচারকদের নজর কেড়ে নেয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও আত্মবিশ্বাস হারায়নি সে। শুরু থেকেই খেলায় এগিয়ে ছিল রিমি।
advertisement
3/6
অন্যদিকে একই গ্রামের আর এক ছাত্রী রিয়া মন্ডলও অসাধারণ সাফল্য অর্জন করেছে। সে ৪৫ কেজি বডি ওয়েট বিভাগে লাইট কন্ট্যাক্ট গেমে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে তার লড়াই ছিল প্রশংসনীয়। প্রতিপক্ষের বিরুদ্ধে শক্ত লড়াই দিয়েও নিজের জায়গা ধরে রাখে রিয়া। শেষ পর্যন্ত রানার আপ হলেও তার পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। দুই ছাত্রীর এই সাফল্যে খুশি জেলার ক্রীড়াপ্রেমীরাও।
advertisement
4/6
দুই মেয়ের এই সাফল্যে গর্বিত পূর্ব মেদিনীপুরের জেলাবাসী। এত বড় প্রতিযোগিতায় জেলার নাম উজ্জ্বল করায় সকলেই তাদের অভিনন্দন জানাচ্ছেন। জানা গিয়েছে, এই দুই জয়ী ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হবে আয়োজকদের তরফে। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে তারা। অত্যন্ত গ্রামের দুই মেয়ের এই সাফল্যে গর্বিত গ্রামবাসীরাও।
advertisement
5/6
পূর্ব মেদিনীপুর স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিধান জানা বলেন, “এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। জেলার মেয়েরা যে এত বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে পারছে, তা সত্যিই আনন্দের। ভবিষ্যতে তাদের আরও ভাল প্রশিক্ষণ ও সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে।” কাঁথি কিকবক্সিং একাডেমির প্রশিক্ষক শেখ আকবার (গোপাল) বলেন, "এই সাফল্য জেলার জন্য বড় প্রেরণা। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আরও কঠোর অনুশীলন এবং নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। তাদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বাড়াতে বিশেষ কোঠর ট্রেনিং দেওয়া হবে।"
advertisement
6/6
সব মিলিয়ে কাঁথির দুই ছাত্রীর এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে জেলার ক্রীড়া জগতে। ছোট গ্রাম থেকে উঠে এসে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছে তারা। তাদের এই জয় শুধু সাফল্য নয়, জেলার গর্বও বটে। কঠোর অনুশীলনেই এসেছে এই সাফল্য। তাদের লক্ষ্য দেশ জয় করা। (ছবি ও তথ্য: মদন মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kick Boxing Competition: কিকবক্সিংয়ে কাঁথির মেয়ের নজরকাড়া সাফল্য! বাংলার প্রতিটি জেলাকে পিছনে ফেলে প্রথম, এবার দেশ জয়ের লক্ষ্যে রিমি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল