TRENDING:

North Bengal Weather: নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে পারদ পতন! মেঘলা আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
North Bengal Weather Today: ক্রমশ শক্তি হারাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। অসময়ের বৃষ্টির জেরে উত্তরবঙ্গে পারদ পতন। বুধবার সারাদিন কেমন থাকবে উত্তরের বিভিন্ন জেলার তাপমাত্রা? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট...
advertisement
1/5
নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে পারদ পতন! বুধে সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
শীতের বিদায় লগ্নে বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে মঙ্গলবার রাতে বৃষ্টিতে ভিজেছে রাজ্য। যদিও ক্রমশ শক্তি হারিয়েছে নিম্নচাপ। বুধবার থেকে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামার সম্ভাবনা না থাকলেও, নিম্নচাপের বৃষ্টিতে উত্তরবঙ্গে নেমেছে পারদ। বুধবার সারাদিন কেমন থাকবে উত্তরের বিভিন্ন জেলার তাপমাত্রা? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট...
advertisement
2/5
সকাল থেকে সন্ধে উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ। ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। পাহাড় জুড়ে হালকা মেঘের দেখা। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দিনের সঙ্গে রাতের তাপমাত্রার সামান্য হেরফের। শিলিগুড়িতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে দার্জিলিংয়ে মেঘলা আকাশ। হালকা রোদের দেখা। তাপমাত্রা ৮ ডিগ্রি। কালিম্পংয়ে আংশিক মেঘলা আকাশ। সকালে হালকা রোদ উঠেছে। তাপমাত্রা ১১ ডিগ্রি।
advertisement
3/5
তবে জলপাইগুড়িতে বেশ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩০.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। হালকা ঠান্ডা। তাপমাত্রা ১৫ ডিগ্রি।
advertisement
4/5
আলিপুরদুয়ারের মুখ ভার। আংশিক মেঘলা ওয়েদার। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবার কোচবিহারের আকাশ বেশ পরিষ্কার ও রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
ইসলামপুরে রোদ ঝলমলে আবহাওয়া হলেও রাতের দিকে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামবে। গঙ্গারামপুরেও দিনেরবেলার পরিষ্কার আকাশ কিন্তু রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে পৌঁছবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৫.৮ ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
North Bengal Weather: নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে পারদ পতন! মেঘলা আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল