Love In Holi: ‘এই’ রঙ মাখতে চেয়েছে প্রেমিকা, সাতদিন সাইকেল চালিয়ে নিয়ে এল প্রেমিক, দোলে অনন্য প্রেমের গল্প
- Reported by:Souvik Roy
- Published by:Debalina Datta
Last Updated:
Love In Holi: আবদার রাখতে টানা সাত থেকে আট দিন সাইকেল যাত্রা কৌশিকের, হঠাৎ কী আবদার করল বান্ধবী?
advertisement
1/6

বীরভূম: বসন্ত উৎসব মানেই রঙ এর আমেজ, সঙ্গে ভালবাসার আমেজ। আর রাত পোহালেই বসন্ত উৎসব। নানান রঙের আবির খেলায় মেতে উঠবেন আট থেকে আশি সকলেই। তবে এইসব কিছুর মাঝে যুব সমাজের মধ্যে রং খেলার এক অন্য ধরনের আমেজ থাকে। কারণ অনেকেই বেশ কয়েকদিন থেকে পরিকল্পনা করে রাখেন তাদের নিজের জীবন সঙ্গীকে গালে রঙ দেওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করার ধরনে কপালের ওপরেও লাল রঙের আবির দিয়ে রাঙিয়ে তুলবে। এক কথায় খাতা কলমের বাইরে বিবাহ সম্পন্ন হয়ে থাকবে তাদের, অন্তত এটাই মনে করেন বর্তমান যুবসমাজের মধ্যে অনেকে।
advertisement
2/6
ঠিক তেমনি এক ঘটনার সাক্ষী বীরভূম। বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কৌশিক দোলুই। বয়স আনুমানিক ২৩ বছরের কাছাকাছি। ভালবাসেন গ্রামেরই এক মেয়েকে যার নাম সুস্মিতা কর্মকার, বয়স কৌশিকের থেকে এক বছর কম। সেই ছোট্টবেলা থেকে হাত ধরে স্কুলে যাওয়া তবে থেকেই সুস্মিতার প্রেমে হাবুডুবু খাচ্ছে কৌশিক। ভালবাসি বা ভালবাসা রয়েছে আজ পর্যন্ত বলতে না পারলেও এখনও দুই পক্ষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আর পাঁচটা ভালবাসাকেও হার মানাবে। এবার আপনার মনে হতে পারে কেনও এই দুই বন্ধুর ভালোবাসা আর পাঁচটা ভালবাসাকে হার মানাবে! তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আসল গল্প।
advertisement
3/6
কৌশিক এর কাছে সুস্মিতা বন্ধু হিসেবে আবদার করেছিল তাকে এই বছর বীরভূমের বা বীরভূম জেলার মধ্যে কেনা আবির দিয়ে আবির মাখালে চলবে না। কৌশিককে দূর থেকে কোনও গাছের ফুল নিয়ে এসে সেই ফুল দিয়ে আবির তৈরি করতে হবে। সুস্মিতা নেহাত এই কথাটি বলেছিল মজার ছলে। তবে কৌশিকও নাছোড়বান্দা, হাল ছেড়ে দেওয়ার পাত্র কোনওভাবেই সে না। নিজের পছন্দের একটি স্কুটি রয়েছে তার বাড়িতে। সেই স্কুটি কয়েকদিন আগেই দিয়ে এসছে সার্ভিসিং করতে।
advertisement
4/6
তাহলে এবার সে বীরভূম থেকে দূরে গিয়ে ফুল নিয়ে এসে সেই ফুল দিয়ে কীভাবে বানাবে আবির? এত কথা চিন্তা না করে সে সোজা পৌঁছে যাই তার মামার বাড়ি। মামার বাড়ি থেকে মামার সাইকেল নিয়ে সোজা বেরিয়ে যায় পুরুলিয়ার উদ্দেশ্যে।
advertisement
5/6
টানা ৮ দিন সাইকেল চালানোর পর সে পৌঁছায় পুরুলিয়া। পুরুলিয়া থেকে পলাশ এবং কৃষ্ণচূড়া ফুল নিয়ে আবার সোজা পৌঁছে যায় বীরভূম। বর্তমানে সেই ফুল দিয়েই বাড়িতে বিশেষ পদ্ধতিতে আবির রং তৈরি করার চেষ্টা করছে কৌশিক।
advertisement
6/6
এই রং দিয়েই প্রিয় মানুষটাকে রাঙিয়ে তুলবে কৌশিক। কৌশিক জানাই ফুল থেকে বাড়িতে আবির তৈরি সে ইউ টিউব দেখে শিখেছে। Input- Souvik Roy
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Love In Holi: ‘এই’ রঙ মাখতে চেয়েছে প্রেমিকা, সাতদিন সাইকেল চালিয়ে নিয়ে এল প্রেমিক, দোলে অনন্য প্রেমের গল্প