TRENDING:

Weather Update: হাতে সময় মাত্র ঘণ্টাখানেক...কলকাতা-সহ ৫ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া

Last Updated:
Weather Update: ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
advertisement
1/7
হাতে সময় মাত্র ঘণ্টাখানেক...কলকাতা-সহ ৫ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া
রবিবার থেকেই ভোল বদল রাজ্যের আবহাওয়ার৷ রবিবার বিকেলেই বঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর ঝড় সঙ্গে বৃষ্টির পূর্বাভাস৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় ঘণ্টাখানেকের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি জানাল হাওয়া অফিস৷
advertisement
2/7
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
advertisement
3/7
বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। আর এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
4/7
কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে এই সপ্তাহে।রবিবার থেকে মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবারে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। ফের ঝড়বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে৷
advertisement
5/7
রবিবার ও সোমবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিঃমিঃ হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।বুধবার ও বৃহস্পতিবার উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
6/7
কালবৈশাখীর সতর্কতা বেশ কিছু জেলাতে। রবিবার এবং সোমবারে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং হুগলি জেলার কিছু অংশে। শিলাবৃষ্টি ও হতে পারে।
advertisement
7/7
কলকাতায় মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই রকম থাকবে, বাড়বে রাতের তাপমাত্রা। গুমোট গরমে মাঝে মাঝে হালকা হাওয়া চলবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বঙ্গোপসাগরে থেকে জলীয় বাস্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। বৃষ্টি হতে পারে সেই এলাকায়। 
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: হাতে সময় মাত্র ঘণ্টাখানেক...কলকাতা-সহ ৫ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল