Bankura News: ইট-বালির শ্রমিক থেকে কবি! লিখেছেন ৩০০-র বেশি কবিতা, প্রকাশ করেছেন ৫টি কাব্যগ্রন্থ, বাঁকুড়ার গর্ব সামাদ
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Sneha Paul
Last Updated:
Bankura News: রেডিওয় কাজী নজরুল ইসলাম শুনে অনুপ্রাণিত হয়ে শত শত কবিতা লিখেছেন বাঁকুড়ার এক রাজমিস্ত্রি। তাঁকে উৎসাহের চিঠি দিয়েছিলেন মহাশ্বেতা দেবী নিজে। চিনে নিন সেই ব্যক্তিত্বকে।
advertisement
1/6

মাতৃভাষা দিবসের প্রাক্কালে বাঁকুড়া জেলায় এক অনন্য প্রেরণার নাম আবু সামাদ। ছোট্ট এক কামরার খুপড়ি ঘরে বাস, পেশায় রাজমিস্ত্রি। সারাদিন ছেনি-হাতুড়ি আর ইট-বালির সঙ্গে যুদ্ধ করেই তাঁর দিন কাটে। কিন্তু সন্ধ্যা নামলেই খুলে যায় খাতা, কলম ও কবিতার এক অন্য এক জগৎ। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
হাড়ভাঙা খাটুনির পর অধিকাংশ শ্রমজীবী মানুষ যেখানে বিশ্রাম খোঁজেন, সেখানে সামাদের বিশ্রাম কবিতায়। রেডিওয় ভেসে ওঠা কাজী নজরুল ইসলামের কবিতা ও গানই তাঁর শক্তি। সেই অনুপ্রেরণায় তিনি লিখেছেন তিনশোরও বেশি কবিতা, প্রকাশ করেছেন পাঁচটি কাব্যগ্রন্থ, এমনকি নিজস্ব একটি পত্রিকাও সম্পাদনা করেন।
advertisement
3/6
শিক্ষাগত যোগ্যতা 'নাইন ফেল'। তবে সাহিত্য জগতে সম্মান কুড়িয়েছেন সামাদ। তাঁর লেখা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। স্নেহভরে চিঠি লিখে উৎসাহ দিয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী, যা আজও তাঁর জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
advertisement
4/6
জন্মভিটে মুর্শিদাবাদ ছেড়ে কাজের সন্ধানে বহু বছর আগে বাঁকুড়ায় আসেন সামাদ। দিনভর নির্মাণসাইটে শ্রম ও রাতভর শব্দের নির্মাণ—এই দ্বৈত সত্ত্বাই যেন তাঁকে আলাদা পরিচয় দিয়েছে। ইট-পাথরের মাঝে থেকেও তাঁর মন থাকে ভাষা ও ছন্দের জগতে।
advertisement
5/6
মাতৃভাষা দিবস আমাদের শেখায় ভাষা শুধু যোগাযোগ নয়, আত্মার পরিচয়। সামাদের জীবন যেন সেই বার্তার জীবন্ত উদাহরণ। সীমিত সুযোগ-সুবিধা সত্ত্বেও তিনি বাংলা ভাষাকে ভালবেসে গড়ে তুলেছেন নিজের সাহিত্যজগৎ, প্রমাণ করেছেন প্রতিভা ডিগ্রির মুখাপেক্ষী নয়।
advertisement
6/6
যারা জীবিকার অজুহাতে স্বপ্নকে বিসর্জন দেন, তাঁদের কাছে আবু সামাদ এক জাগ্রত বার্তা— ভালোবাসা থাকলে ভাষা ও সৃজনশীলতা কখনও থেমে থাকে না। মাতৃভাষা দিবসের প্রাক্কালে এই রাজমিস্ত্রি-কবির গল্প তাই হয়ে ওঠে ভাষা, শ্রম আর স্বপ্নের এক অনন্য কাব্য। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bankura News: ইট-বালির শ্রমিক থেকে কবি! লিখেছেন ৩০০-র বেশি কবিতা, প্রকাশ করেছেন ৫টি কাব্যগ্রন্থ, বাঁকুড়ার গর্ব সামাদ