iPhone Spam Call Blocker: সারাদিন স্প্যাম কলের জ্বালায় অতিষ্ঠ? ফোন ধরার আগেই জেনে নিন কে কেন কল করেছে? জানুন নতুন সেটিংস কীভাবে অন করবেন
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
iPhone Spam Call Blocker: আইফোনে স্প্যাম কলের দিন শেষ! অপরিচিত নম্বর থেকে আসা স্প্যাম কল এবার রুখে দেবে আপনার ফোন নিজেই। বিরক্তিকর কল থেকে মুক্তি পেতে আজই সেটিংসে এই বদলগুলি করুন।
advertisement
1/7

ফোন এলে সেটা রিসিভ করেন না, এমন ব্যক্তি সমাজে বিরল। বার বার ফোন করেও সাড়া পাওয়া যায় না, সে নেহাতই বিচ্ছিন্ন ঘটনা। সত্যি বলতে কী, ফোন এলে তা না রিসিভ করার কোনও কারণও নেই। সেটা কাজের ফোন হতে পারে, অফিস থেকে আসতে পারে। বন্ধুবান্ধব বা মনের মানুষের ফোন এলে কে-ই বা কথা না বলে থাকতে পারেন! তবে, এরই সুযোগ নেয় স্প্যাম কল, সারা দিন ধরে জ্বালিয়ে মারে!
advertisement
2/7
স্প্যাম কল সবার জন্যই একটি বিরক্তিকর ব্যাপার, কে আইফোন ব্যবহার করেন, কে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বা কে ফিচার ফোন ব্যবহার করেন, তাতে কিছু যায় আসে না। স্প্যামারদের বিরক্ত করার জন্য শুধু ইউজারের ফোন নম্বরটিই যথেষ্ট এবং তারা সম্ভবত দিনের কোনও গুরুত্বপূর্ণ সময়েই ফোন করে, তা কাজের সঙ্গে সম্পর্কিত হোক বা রাস্তায় থাকাকালীনই হোক।
advertisement
3/7
iOS ২৬ আপডেটটি ছিল অ্যাপলের সবচেয়ে বড় এক জিনিস, শুধু সংখ্যার দিক থেকেই নয়, বরং আইফোন ইউজারদের জন্য ফিচার এবং সামগ্রিক ইন্টারফেসের দিক থেকেও। তবে, স্প্যাম কল মোকাবিলা করার বিষয়টি একটি অবহেলিত সংযোজন তো বটেই, যা লিকুইড গ্লাস ডিজাইন এবং আরও অনেক কিছুর তুলনায় হয়তো তেমন প্রচার পায়নি।
advertisement
4/7
এই নতুন ফিচারটি কলকে একটি রোবট কণ্ঠের মাধ্যমে আড়াল করে দেয় এবং স্প্যাম কলগুলোর উত্তর দিয়ে তাদের ফোন করার কারণ জিজ্ঞাসা করে। কলের সময় কথোপকথনের প্রতিলিপি টেক্সট আকারে দেখতে পাওয়া যাবে এবং উত্তর দিতে হবে না কি কলটি কেটে দিতে হবে, তা সিদ্ধান্ত নিতে পারা যাবে।
advertisement
5/7
নিজের আইফোনের সেটিংসে গিয়ে এটি সেট আপ করা যেতে পারে, অ্যাপস-এ ট্যাপ করে ফোন অপশনে যেতে হবে, সেখানে 'unknown callers' অপশনটি দেখতে পাওয়া যাবে এবং ফিচারটি চালু করতে 'Ask reason for calling' সিলেক্ট করতে হবে।
advertisement
6/7
এই স্ক্রিন কলিং ফিচারটি ইউজারদের তাদের সম্পূর্ণরূপে ব্লক করার বা নিজের তালিকায় যুক্ত পরিচিতিগুলোকে অ্যাক্সেস দেওয়ার এবং অন্য সব নম্বর লুকিয়ে রাখার সুযোগও দেয়। তবে এই ফিচারটি চালু রাখলে কোনও গুরুত্বপূর্ণ (ডেলিভারি বা এমনকি ডাক্তারের) কল মিস হতে পারে।
advertisement
7/7
আইফোন ইউজারদের জন্য RoboCaller, Hiya এবং Truecaller-এর মতো কিছু থার্ড-পার্টি অ্যাপও রয়েছে, যা বেশ ভালই কাজ করে (তবে অ্যান্ড্রয়েড সংস্করণের মতো শক্তিশালী নয়) এবং দরকারে আইফোন ইউজাররা এগুলোও ব্যবহার করে দেখতে পারেন।