TRENDING:

Mobile Phone Box: ফোনের বাক্সের এই ছোট জিনিস ফালতু নয়, এটাই মোবাইলের 'রক্ষাকবচ', বাড়িয়ে দিতে পারে ফোনের মেয়াদ

Last Updated:
আমরা চার্জার এবং ইয়ারফোনের মতো গুরুত্বপূর্ণ অ্যাকসেসরি নিরাপদে রেখে দিই। কিন্তু কিছু ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে একেবারেই ভুলে যাই। 
advertisement
1/7
ফোনের বাক্সে এই ছোট জিনিস ফালতু নয়,এটা মোবাইলের 'রক্ষাকবচ',বাড়াবে ফোনের মেয়াদ
যখন আমরা স্মার্টফোন কিনি, তখন আমরা এর বাক্সের মধ্যে থাকা জিনিসগুলির উপর সাধারণত নজর দিই না। আমরা চার্জার এবং ইয়ারফোনের মতো গুরুত্বপূর্ণ অ্যাকসেসরি নিরাপদে রেখে দিই। কিন্তু কিছু ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে একেবারেই ভুলে যাই।
advertisement
2/7
এর মধ্যে অন্যতম একটি স্টিকার আসে স্মার্টফোনের সঙ্গে। তবে এই স্টিকারগুলির গুরুত্ব না বুঝেই ব্যবহারকারীরা তা ফেলে দেন। আসলে তাঁদের মনে হয়, এই স্টিকারগুলি একেবারেই কাজে আসবে না। যদিও সেটা একেবারেই ভুল। কারণ স্মার্টফোনের নিরাপত্তার জন্য এই স্টিকারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/7
এদিকে স্মার্টফোনে কার্ভড ডিসপ্লে-র ট্রেন্ড ক্রমে বেড়েই চলেছে। আর এই ধরনের ডিসপ্লে-র ক্ষেত্রে সাধারণ স্ক্রিন গার্ড পুরোপুরি ভাবে কার্যকর নয়। আসলে এই ধরনের স্ক্রিন গার্ড যখন কার্ভড ডিসপ্লে-র উপর লাগানো হয়, তখন স্ক্রিনের ধারগুলি খালিই রয়ে যায়। অর্থাৎ স্ক্রিনের ধারগুলি সাধারণ স্ক্রিন গার্ড ঢাকতে পারে না। আর স্ক্রিন গার্ডগুলি স্ক্রিনে আটকানোর জন্য ইউভি গ্লু ব্যবহার করা হয়। আর এই গ্লু স্টিকের কারণেই ডিসপ্লে-র উপর চেপে বসে যায় স্ক্রিন গার্ড। ফলে স্ক্রিনের ধারগুলিও সুরক্ষিত থাকে।
advertisement
4/7
যদিও ইউভি গ্লু ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করা আবশ্যক। কারণ যদি এই গ্লু ফোনের ইয়ারপিস, পাওয়ার বাটন অথবা ফোনের অন্য কোনও অংশে প্রবেশ করে, তাহলে সেই অংশগুলি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এই গ্লু ফোনের সংবেদনশীল অংশের ভিতরে প্রবেশ করে তা একেবারেই নষ্ট করে দিতে পারে।
advertisement
5/7
আর এখানেই মুশকিল আসান হয়ে উঠতে পারে এই ছোট্ট ছোট্ট স্টিকারগুলি। মূলত গ্লু যাতে ইয়ারপিস, পাওয়ার বাটন এবং ফোনের সংবেদনশীল অংশে প্রবেশ করতে না পারে, তার জন্যই ব্যবহৃত হয় এই স্টিকার। কারণ ফোনের সমস্ত সংবেদনশীল অংশগুলিতে গ্লুয়ের প্রবেশ আটকাতে তা ওই স্টিকার দিয়ে ঢেকে ফেলা হয়। বলা ভাল, স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশগুলি সিল করার কাজে এগুলি ব্যবহৃত হয়। ফলে ফোনও থাকে সুরক্ষিত।
advertisement
6/7
আর সবথেকে বড় কথা হল, এই স্টিকারগুলি ব্যবহার করার পদ্ধতিটাও বেশ সহজ। স্ক্রিন গার্ড লাগানোর আগে ইয়ারপিস এবং পাওয়ার বাটনের মতো অংশে স্টিকার সেঁটে দিতে হবে। এভাবে ক্ষতির হাত থেকে ফোন বাঁচানো সম্ভব।
advertisement
7/7
অথচ বেশিরভাগ মানুষ এই স্টিকারগুলির ব্যবহার সম্পর্কে ওয়াকিবহালই নন। বরং এগুলিকে অকেজো বলে মনে করেন। আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমাদের ফোনকে গুরুতর ক্ষতির হাত থেকে বাঁচাতে সক্ষম। তাই পরবর্তী কালে যখন ব্যবহারকারীরা নতুন ফোন কিনবেন, তখন নতুন মোবাইলের বাক্সে কী কী রয়েছে, সেদিকে নজর দেওয়া জরুরি। ছোট্ট এই জিনিসগুলি ফোনের সুরক্ষার জন্য বড় ভূমিকা পালন করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Phone Box: ফোনের বাক্সের এই ছোট জিনিস ফালতু নয়, এটাই মোবাইলের 'রক্ষাকবচ', বাড়িয়ে দিতে পারে ফোনের মেয়াদ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল