TRENDING:

হ্যাকারদের হাত থেকে বাঁচতে পাসওয়ার্ড তৈরির সময় এই বিষয়গুলির খেয়াল রাখুন নইলে চরম বিপদ!

Last Updated:
জেনে নিন পাসওয়ার্ড শক্ত করার চাবিকাঠি
advertisement
1/7
হ্যাকিং থেকে বাঁচতে পাসওয়ার্ড তৈরির সময় এই বিষয়গুলির খেয়াল রাখুন নইলে বিপদ!
আজকের দিনে, প্রতিটি ব্যক্তি নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড জরুরি। কিন্তু পাসওয়ার্ড রাখার পরেও অনেক সময় এমন হয়ে হয়ে থাকে যে ইউজারের মোবাইল, অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক হয়ে যায়। যার জন্য ব্যবহারকারীদের লোকসান হয়। আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি নিরাপদে থাকছে তো? হ্যাক হয়ে যাবে না তো পাসওয়ার্ড? জেনে নিন পাসওয়ার্ড শক্ত করার চাবিকাঠি।
advertisement
2/7
সব প্লাটফর্ম সুরক্ষিত রাখার জন্য সব সময় আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাবার ভয়ে ইউজার একই পাসওয়ার্ড সব জায়গাত ব্যবহার করে থাকে। আর এর সুবিধা নেয় হ্যাকাররা।
advertisement
3/7
নতুন অ্যাকাউন্ট তরি করার সময় নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন, পুরনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। কারণ হ্যাকাররা ডার্ক নেটের মাধ্যমে পুরনো পাসওয়ার্ড সহজেই খুঁজে বার করে নিতে পারে।
advertisement
4/7
নতুন পাসওয়ার্ড সেট করার পর, সেটিকে মেইলে, টেক্সট ডকুমেন্টে, বা অন্য কোনও অনলাইন প্লাটফর্মে ড্রাফ্‌ট হিসেবে সেভ করবেন না। মাঝের মধ্যে পাসওয়ার্ড বদল করুন।
advertisement
5/7
নিজের পাসওয়ার্ড মনে রাখার জন্য Chrome বা অন্য কোনও ব্রাউজারকে অনুমতি দেবেন না। যদি ভুল বসত কোনও আপনি এমন কোনও ওয়েবসাইটে গেলেন যাতে ম্যালওয়ার রয়েছে, তাহলে আপনার ব্রাউজারের সমস্ত সেভ পাসওয়ার্ড অসুরক্ষিত হয়ে যাবে।
advertisement
6/7
Two-factor authentication ব্যবহার করুন। এর ফলে হ্যাকাররা আপনার ফোন বা অন্য কোনও প্লাটফর্ম হ্যাক করত পারবেন না। এছাড়াও নিজের ফোন নম্বরকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা খুব সাধারণ ভুল যা বেশির ভাগ জন করে থাকেন।
advertisement
7/7
পাসওয়ার্ড বা পিন হিসেবে কখনও কোনও গুরুত্বপূর্ণ ডেটা ব্যবহার করবেন না, কারণ এগুলি খুব সহজেই অনুমান করে নেওয়া যায়। আপনার নাম, ডাকনাম, জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। উদাহরণ - যদি আপনার জন্মদিন ২৫ জুলাই হয় তো পিন হিসেবে ২৫০৭ বা ০৭২৫ ব্যবহার করবেন না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
হ্যাকারদের হাত থেকে বাঁচতে পাসওয়ার্ড তৈরির সময় এই বিষয়গুলির খেয়াল রাখুন নইলে চরম বিপদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল