Air Conditioner: এসি-ও ফেল...! তুমুল গরমে মাত্র ৫০০০ টাকায় ঘর হবে স্যুইৎজারল্যান্ডের মতো ঠান্ডা, আজই নিয়ে আসুন বাড়িতে
- Reported by:Trending Desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Air Conditioner: সূর্যের এই খরতাপে কাজ করবে না পাখার হাওয়াও। ফলে আগুন ঝরানো গরমের মরশুমে শরীরকে স্বস্তি দিতে পারে শুধুমাত্র এসি-র ঠান্ডা হাওয়াই।
advertisement
1/6

*শীতের হিমেল উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে। গরমের মরশুম চলে এল বলে! ফলে গরমে হাঁসফাঁস করতে শুরু করবে মানুষ। আর এই সময় সূর্যের এই খরতাপে কাজ করবে না পাখার হাওয়াও। ফলে আগুন ঝরানো গরমের মরশুমে শরীরকে স্বস্তি দিতে পারে শুধুমাত্র এসি-র ঠান্ডা হাওয়াই। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*তবে এসি-র হাওয়া অনেকেরই সহ্য হয় না। আবার অনেকেই এসি-র হাওয়াও পছন্দ করেন না। শুধু তা-ই নয়, এসি চালালে বিদ্যুতের বিলও আসে প্রচুর পরিমাণে। সেই বিপুল বিলের বোঝা টানতে অনেকেই সক্ষম হন না। তাই আজকের প্রতিবেদনে আমরা এমন একটি জিনিসের হদিশ দেব, যা গ্রীষ্মের খরতাপে এসি-র ঠান্ডা হাওয়ার মতোই আরাম দিতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*এই যন্ত্রটির নাম হল De-humidifier। মূলত আর্দ্র তাপ বা হিউমিড হিটের সমস্যা দূর করতেই বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই যন্ত্রটিকে। আসলে De-humidifier-এর মূল কার্যকারিতা হল - ঘরে উপস্থিত আর্দ্রতা বা ময়েশ্চার শোষণ করে নেওয়া। যার ফলে ঘরের তাপমাত্রা থাকে ঠান্ডা। আর এই De-humidifier ব্যবহার করলে বিদ্যুতের বিলও তেমন একটা ওঠে না। আর এর দাম শুরু হয় ৫০০০ টাকা থেকে। যা যেতে পারে ৩০ হাজার টাকা পর্যন্ত। জেনে নেওয়া যাক, De-humidifier প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*কত সময়ের মধ্যে একটি De-humidifier একটি ঘরকে শুষ্ক করতে পারে, তা নির্ভর করে ঘরের মাপ এবং আর্দ্রতার মাত্রার উপর। বিশেষজ্ঞদের মতে, ঘরের মাপ, আর্দ্রতার মাত্রা এবং ইউনিট ক্যাপাসিটির উপর নির্ভর করে একটি পোর্টেবল De-humidifier প্রায় ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে একটি ঘরকে শুকনো করতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*De-humidifier তখনই ব্যবহার করা উচিত, যখন ঘরে নিম্নলিখিত অবস্থা থাকে: ঘরে হালকা গন্ধ, অতিরিক্ত কনডেন্সেশন, রঙের গন্ধ, ওয়াটার লিকেজ কিংবা বেসমেন্ট ফ্লাড। এই সমস্ত পরিস্থিতিতে ঘরে যাঁরা থাকেন, তাঁদের অ্যালার্জি অথবা অ্যাজমা হতে পারে। সেক্ষেত্রে De-humidifier ব্যবহার করা যায়। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*De-humidifier যাতে দ্রুত কাজ করে, তার জন্য গৃহীত পদক্ষেপ: বিশেষজ্ঞদের মতে, De-humidifier যাতে দ্রুত কাজ করে, তার জন্য ঘরের দরজা আর জানলা বন্ধ রাখতে হবে। পাখা চালিয়ে বায়ু চলাচল উন্নত রাখতে হবে। আর আর্দ্রতার উৎপত্তিস্থলে একটি পোর্টেবল De-humidifier রাখতে হবে। এই যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে সঠিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে। সংগৃহীত ছবি।