TRENDING:

লাস্ট সিন ফিচারকে দেখতে পাবে, ইউজারকেই এবার ঠিক করতে দেবে WhatsApp

Last Updated:
এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা নিজেদের ইচ্ছামতো এড়িয়ে যেতে পারবে মেসেজ।
advertisement
1/5
লাস্ট সিন ফিচারকে দেখতে পাবে, ইউজারকেই এবার ঠিক করতে দেবে WhatsApp
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। ইউজারদের সুবিধার জন্য WhatsApp লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। WhatsApp তার লাস্ট সিন (Last Seen) ফিচার আরও উন্নত এবং আধুনিক করার জন্য নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp লঞ্চ করতে চলেছে নতুন একটি অপশন মাই কন্ট্যাক্ট একসেপ্ট (My Contacts Except)। এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা নিজেদের ইচ্ছামতো এড়িয়ে যেতে পারবে মেসেজ।
advertisement
2/5
WhatsApp-এ এখন তিন ধরনের প্রাইভেসি সেটিং অপশন থাকলেও, খুব তাড়াতাড়ি WhatsApp নিয়ে আসছে চার নম্বর সেটিং অপশন। ইউজারদের সুরক্ষা এবং সুবিধার কথা মাথায় রেখে নিয়ে আসা হচ্ছে নতুন এই সেটিং অপশন। এখন WhatsApp-এর ইউজাররা তিন ধরনের সেটিং অপশন ব্যবহার করতে পারে। যা প্রাইভেসি সেটিং হিসাবে ব্যবহার করা যায়। নতুন সেটিং অপশনটিও প্রাইভেসি সেটিং হিসাবে ব্যবহার করা যাবে।
advertisement
3/5
নতুন এই সেটিং অপশনের মাধ্যমে WhatsApp-এর প্রোফাইল ফটো, লাস্ট সিন অপশন ইত্যাদি সকলের থেকে গোপন রাখা যাবে। WhatsApp-এর নতুন এই প্রাইভেসি সেটিং অপশনের মাধ্যমে ইউজারদের কন্ট্যাক্ট লিস্টের কেউও সেটি দেখতে পাবে না। মেসেজিং অ্যাপ WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে নতুন এই প্রাইভেসি সেটিং অপশন। WhatsApp-এর বেটা ভার্সনের মাধ্যমে নতুন এই অপশন ব্যবহার করা যাবে।
advertisement
4/5
ডাবলুএবেটাইনফো (WABetainfo)-এর রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর নতুন প্রাইভেসি সেটিং এর সঙ্গে যুক্ত করা হবে মাই কন্ট্যাক্ট একসেপ্ট। ডাবলুএবেটাইনফো একটা স্ক্রিনশট শেয়ার করে দেখিয়েছে অ্যান্ড্রয়েড (Android) ফোনে WhatsApp-এর নতুন এই ফিচার দেখতে কেমন হবে, কী ভাবে সেটি ব্যবহার করা যাবে।
advertisement
5/5
ইউজাররা এখন তাদের লাস্ট সিন গোপন করার জন্য প্রথমেই সেটিং (Setting) অপশন ওপেন করে, এর পর অ্যাকাউন্ট (Account) অপশন, তার পর প্রাইভেসি (Privacy) অপশন ক্লিক করে সেখান থেকে লাস্ট সিন (Last Seen) অপশন ওপেন করে। লাস্ট সিন অপশনে এখন শুধুমাত্র তিনটি অপশন দেখা যায়- এভরিওয়ান (Everyone), মাই কন্ট্যাক্টস (My Contacts) এবং নোবডি (Nobody)। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে দেখা যাবে নতুন একটি অপশন- মাই কন্ট্যাক্ট একসেপ্ট। ডাবলুএবেটাইনফো রিপোর্ট অনুযায়ী WhatsApp-এর ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু করা হবে নতুন এই ফিচার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
লাস্ট সিন ফিচারকে দেখতে পাবে, ইউজারকেই এবার ঠিক করতে দেবে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল