
ফের একটি নতুন আপডেট আসছে Whatsapp-এ। এবার থেকে মেসেজে রিঅ্য়াকশন দেওয়া যাবে। এতদিন এই সুবিধা ফেসবুক মেসেঞ্জারে (Facebook Messenger) থাকলেও সেই সুবিধা Whatsapp-এ পাওয়া যেত না। তবে সংস্থার তরফে জানানো হয়েছে নতুন আপডেটে এই ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোন ব্য়বহারকারীরের প্রত্য়েকেই এখন ব্য়বহার করেন Whatsapp। ব্য়ক্তিগত কথাবার্তা থেকে কাজের বিভিন্ন কথাবার্তা চালাতে অত্য়ন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে ওই মেসেজিং অ্য়াপ। শুধু টেক্সট মেসেজ নয়। ভয়েস নোট, অডিও কল ও ভিডিও কল করতেও অত্য়ন্ত প্রয়োজনীয় Whatsapp। এবার নতুন ফিচার আনতে চলেছে Whatsapp।