Instagram-এ ভুলভাল গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছেন? এই সেটিংস ঠিক করলে মিটতে পারে সমস্যা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এই অ্যাপ সাধারণ মানুষ থেকে সেলেব প্রায় সবাই ব্যবহার করেন। ছবি শেয়ারের পাশাপাশি এখানে মেসেজের অপশন রয়েছে
advertisement
1/6

Instagram: সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্মে অন্যতম জনপ্রিয় Instagram। এই অ্য়াপ সাধারণত ছবির জন্য ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে এর একাধিক আপডেটের পর Instagram স্টোরি, IGTV-ও বেশ জনপ্রিয়। এই অ্যাপ সাধারণ মানুষ থেকে সেলেব প্রায় সবাই ব্যবহার করেন। ছবি শেয়ারের পাশাপাশি এখানে মেসেজের অপশন রয়েছে। Instagram DM-এ WhatsApp, Telegram বা Messenger-এর মতোই অপশন পাওয়া যায়।
advertisement
2/6
ফলে শুধু ছবি ভিডিও নয়, পছন্দের মানুষকে মেসেজও করা যেতে পারে। এসব বাদে একটি সেটিংয়ের জন্য এই অ্যাপে যে কেউ ভুলভাল গ্রুপে আপনাকে অ্যাড করতে পারে। এমন অভিজ্ঞতা হয় তো অনেকেরই রয়েছে। এর জন্য ব্যবহারকারীর অনুমতির প্রয়োজন পড়ে না। যার ফলে একাধিক সমস্যা তৈরি হয়। এই সমস্যা এড়ানোর জন্য পদক্ষেপ করেছে Instagram।
advertisement
3/6
আপনার যদি প্রোফেশনাল Instagram অ্যাকাউন্ট থাকে বা প্রোফাইল থাকে তা হলে এই সুবিধা নিতে পারেন আপনি। Instagram প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের বা ক্রিয়েটারদের যে কোনও গ্রুপে নিজেদের নিয়ন্ত্রণ করার সুবিধে দিচ্ছে। এই সুবিধা পাওয়ার জন্য...
advertisement
4/6
প্রথমে Android বা iOS থেকে নিজের প্রোফাইলে যেতে হবে। তার পর ডানদিকে উপরে তিনটি লাইনে ক্লিক করতে হবে। এর পর সেটিংসে গিয়ে প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেখান থেকে মেসেজে ক্লিক করতে হবে। এবার এখান থেকে Allow others to add you to groups-এ ক্লিক করতে হবে।
advertisement
5/6
এখানে Only people you follow-তে ক্লিক করতে হবে। এই অপশনটি চালু করলেই যে কেউ আপনাকে অন্য কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না। এই সুবিধা বর্তমানে শুধুই প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে উপলব্ধ রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট এখনও এই আওতায় পড়ছে না। তবে, এই নিয়ে কাজ হবে বলে জানানো হয়েছে।
advertisement
6/6
তবে, যত দিন না এই অপশন চালু হচ্ছে, তত দিন পর্যন্ত যদি আপনাকে কেউ বার বার ভুলভাল গ্রুপে অ্যাড করলে আপনি অ্যাকাউন্টটি প্রফেশনাল করে নিতে পারেন। আর যদি তা না হয়, তা হলে যে কোনও মুহূর্তে সেই গ্রুপ থেকে এক্সিট করে যেতে পারেন। এর জন্য গ্রুপের একদম উপরে ডানদিকে i-তে ক্লিক করতে হবে। এর পর লিভ চ্যাট অপশনে ক্লিক করতে হবে।