Online Shopping Tips: এক ক্লিকেই ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট! অনলাইন শপিংয়ে ভুলেও করবেন না এই কাজ, মাথায় রাখুন সিক্রেট টিপস
- Reported by:Souvik Roy
- Published by:Riya Das
Last Updated:
Online Shopping Tips: যে কোনও লিংক এ ক্লিক করে অনলাইনে কেনাকাটা করবেন না, তাহলে হতে পারে বিপদ৷ এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে কোনও ধরনের পণ্য কেনার আগে অবশ্যই ক্রেতাদের রেটিং, ও রিভিউ দেখে নিন।
advertisement
1/5

বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। সময় যতটা এগোচ্ছে প্রযুক্তির ঠিক ততটা উন্নতি হচ্ছে। বর্তমানে হাতে মোবাইল ফোন থাকলে আমরা টুক করেই নিজের পছন্দের জিনিসটি অর্ডার দিতে পারছি। আর কথাতে রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর পাশাপাশি বিভিন্ন আচার অনুষ্ঠান তো লেগে রয়েছে। আর সেই অনুষ্ঠানের জন্য আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি অনলাইনে কেনাকাটার জন্য চিন্তা ভাবনা করছেন!ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
তাহলে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ বর্তমানে তথ্য প্রযুক্তির যত উন্নত হয়েছে ঠিক ততটাই বেড়েছে প্রতারণা। তবে কী বিষয়ে সতর্ক থাকতে হবে! এই বিষয়ে আমাদের জানিয়েছেন রামপুরহাটের একটি বেসরকারি অনলাইন সংস্থার ম্যানেজার দিলীপ কুমার বিশ্বাস ও দীপচাঁদ খৈতান। তিনি আমাদের জানান বর্তমানে ঘরে বসেই বিভিন্ন ধরনের পোশাক, জুতো, প্রসাধনী থেকে শুরু করে উপহার সামগ্রী সবই সহজেই পাওয়া যাচ্ছে এক ক্লিকে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
আর এর ফলে সুবিধার পাশাপাশি অনেক সময় অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বিভিন্ন ধরনের পোশাকের ছবি দিয়ে নিচে লিঙ্ক দেওয়া থাকছে। অনেক ক্ষেত্রে সেই লিঙ্কে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল ফোনটি। ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ক্রেতারা। আর সেই কারণেই যে কোনও ধরনের লিঙ্কে ক্লিক করার আগে ভাল করে যাচাই করে নিন। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
দিলীপ কুমার বিশ্বাস আরও জানান, ক্রেতাদের সর্বদা উচিত বিশ্বস্ত প্ল্যাটফর্ম বেছে নেওয়া। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনি কোন ওয়েবসাইট বা পেজ থেকে নিজের পছন্দের জিনিসটি কিনছেন বা কিনতে চাইছেন। সেই ক্ষেত্রে ব্র্যান্ডের বিভিন্ন ওয়েবসাইট,পেজ, ও অ্যাপ থেকে নিজের পছন্দের জিনিসটি কিনুন। যদি আপনি দেখেন কোনও একটি জিনিস প্রয়োজনের থেকে অতিরিক্ত কম দামে দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে কোনও ধরনের পণ্য কেনার আগে অবশ্যই ক্রেতাদের রেটিং, ও রিভিউ দেখে নিন। যদি দেখেন সেখানে নেতিবাচক মন্তব্য বেশি রয়েছে তাহলে সেই পণ্যটি কেনা থেকে নিজেকে এড়িয়ে চলুন। আবার অনেক ক্ষেত্রে আপনি ছবিতে যে ধরনের পণ্য দেখতে পাবেন বাস্তবে যখন সেই পণ্যটি আপনার কাছে আসবে সেটি ভিন্ন হতে পারে। তাই সর্বদা কাপড়ের সাইজ, রং এবং রিটার্ন পলিসির দিকে নজর রাখুন।ছবি ও তথ্য: সৌভিক রায়