TRENDING:

জয়েন্ট বিডিও-র নাম ভাঁড়িয়ে ফোন ! চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর নতুন ছক

Last Updated:
চাকরী দেওয়ার নামে চাওয়া হচ্ছে টাকা!দেওয়া হচ্ছে চাকরির প্রলোভন!জয়েন্ট বিডিও-র নাম করে করা হচ্ছে ফোন,চাওয়া হচ্ছে টাকা বলে অভিযোগ। সূত্রের খবর,ইতিমধ্যেই এই প্রতারনাচক্রের শিকার হয়েছেন একজন।
advertisement
1/8
জয়েন্ট বিডিও-র নাম ভাঁড়িয়ে ফোন ! চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর নতুন ছক
বর্তমানে ইন্টারনেটের যুগে গোটা বিশ্বই প্রায় আমাদের হাতের মুঠোয় আর ঠিক এই সুযোগেই সাইবার অপরাধ বাড়ছে দ্রুতগতিতে। ফোনের আড়ালে থেকে প্রতিদিনই প্রায় অপরাধ ঘটানোর নতুন নতুন পন্থা অবলম্বন করছে অপরাধীরা। আর সেই পন্থাতেই এবার নতুন সংযোজন। জয়েন্ট বিডিও-র নাম করে প্রতারণা ! (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
চাকরি দেওয়ার নামে চাওয়া হচ্ছে টাকা! দেওয়া হচ্ছে চাকরির প্রলোভন! জয়েন্ট বিডিও-র নাম করে করা হচ্ছে ফোন, চাওয়া হচ্ছে টাকা বলে অভিযোগ। সূত্রের খবর, ইতিমধ্যেই এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন একজন।
advertisement
3/8
আধুনিক নানান পদ্ধতি ব্যবহার করে যেমন করা হচ্ছে প্রতারণা, ঠিক তেমনই এবার সকলকে সচেতন করতেও আধুনিক পন্থা অবলম্বন করেছেন বিডিও।বাসিন্দাদের সচেতন করতে সোস্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন তিনি।
advertisement
4/8
পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। জামালপুরের বিডিও পার্থসারথী দে। তিনি সামাজিক মাধ্যমে বিডিও জামালপুর পেজ থেকে পোস্ট করে জানিয়েছেন, সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে,জামালপুর ব্লক-এর বিডিও বা জয়েন্ট বিডিও বা অন্য কোনও আধিকারিকের নাম করে প্রতারণামূলক ফোন করে অর্থ চাওয়া বা চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দয়া করে প্রতারণামূলক ফোনের ফাঁদে পা দেবেন না।
advertisement
5/8
সূত্রের খবর, একটি নম্বর থেকে জয়েন্ট বিডিও-র নাম করে কয়েকজনকে ফোন করা হয়। বলা হয় ব্লক থেকে চাকরি দেওয়া হবে এবং তার পরিবর্তে চাওয়া হয় টাকাও। ইতিমধ্যেই একজন শিকার হয়েছেন এই প্রতারনাচক্রের। বিষয়টি জানিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন জামালপুর থানায়।
advertisement
6/8
বিডিও জামালপুর পার্থসারথী দে বলেন, ‘‘আমরা জানতে পারি একটি নম্বর থেকে জামালপুর জয়েন্ট বিডিও-র নাম করে ফোন করা হচ্ছে এবং ব্লক থেকে চাকরি দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে টাকা চাওয়া হয়েছে।’’
advertisement
7/8
আমরা বিষয়টি জানতে পেরে সাধারণ মানুষকে সচেতন করতে ফেসবুকে একটি পোস্ট করি এবং আমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্ট করেছি, যাতে দ্রুত বেশি সংখ্যক মানুষের কাছে বার্তাটি পৌঁছে যায়। বিষয়টি পুলিশকেও জানিয়েছি,বলেন বিডিও।
advertisement
8/8
তিনি আরও বলেন, ‘‘আমরা জানতে পেরেছি সম্ভবত একজন এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন এবং তার চার হাজার টাকা খোয়া গিয়েছে। বর্তমানে সামাজিক মাধ্যমে যেহেতু বেশিরভাগ মানুষই খুব অ্যাকটিভ, তাই পুলিশে অভিযোগ করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক মাধ্যমেও পোস্ট করা হয়েছে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
জয়েন্ট বিডিও-র নাম ভাঁড়িয়ে ফোন ! চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর নতুন ছক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল