TRENDING:

Ceiling Fan Speed: ফ্যানের গতি কমে যাচ্ছে? মিস্ত্রি না ডেকে এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট! ব্র্যান্ড নিউ Ceiling Fan-এর মতো দেবে ঝড়ের গতি...

Last Updated:
Ceiling Fan Speed: গরম পড়তে না পড়তে হামেশাই এই সমস্যার সম্মুখীন হন আম আদমি। সুইচ অন করতেই দেখা যায়, সিলিং ফ্যানটি চলছে কিন্তু তার গতি কমে গিয়েছে। খুবই ধীর গতিতে চলছে বা তেমন জোরে বাতাসও দিচ্ছে না। এর থেকে মুক্তি পেতে আজই করে ফেলুন ৪টি উপায়। দূর করুন সমস্যা। দেখুন, ফ্যানের কেমন দ্রুত গতি বাড়বে মুহূর্তে।
advertisement
1/9
ফ্যানের গতি কমে যাচ্ছে? এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট... দেবে ঝড়ের গতি!
গরম পড়তে না পড়তে হামেশাই এই সমস্যার সম্মুখীন হন আম আদমি। সুইচ অন করতেই দেখা যায়, সিলিং ফ্যানটি চলছে কিন্তু তার গতি কমে গিয়েছে। খুবই ধীর গতিতে চলছে বা তেমন জোরে বাতাসও দিচ্ছে না। এর থেকে মুক্তি পেতে আজই করে ফেলুন ৪টি উপায়। দূর করুন সমস্যা। দেখুন, ফ্যানের কেমন দ্রুত গতি বাড়বে মুহূর্তে।
advertisement
2/9
এই গরমে আপনিও কি এক সমস্যায় পড়েছেন? ফ্যানের গতি কমে গিয়েছে? গরমে নাজেহাল হচ্ছেন আর মিস্ত্রি ডেকে ফ্যান সারাইয়ের কথা ভাবছেন নাকি? তাহলে একটু সময় দাঁড়িয়ে যান। ঝট করে পরে নিন এই প্রতিবেদন। এখানে আমরা আপনাকে বলব ঠিক কী কারণে আচমকা কমে যায় সিলিং ফ্যানের গতি। শুধু তাই নয়, আপনি কীভাবে এটি বাড়াতে পারেন তাও রয়েছে আমাদের ঝুলিতে।
advertisement
3/9
প্রসঙ্গত, জেনে রাখুন ফ্যানের গতি কম হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। তবে সাধারণত খারাপ ক্যাপাসিটরের কারণেই ফ্যানের গতি কমে যায়।
advertisement
4/9
সাধারণত ফ্যানে লাগানো ক্যাপাসিটর পুরনো হয়ে গেলে ফ্যানের গতি কমে যায়। সেক্ষেত্রে ক্যাপাসিটর পরিবর্তন করা হলে এটি আবার নতুন ফ্যানের মতো দ্রুত চলতে শুরু করবে।
advertisement
5/9
আসলে, ক্যাপাসিটরটি ফ্যানের গতির সঙ্গে সংযুক্ত থাকে, তাই এতে সামান্য ত্রুটি থাকলেও এটি ধীর গতিতে চলতে শুরু করে। এ ছাড়া ফ্যানের নাট বোল্টগুলি ঢিলেঢালা হলে বা এর ব্লেড একই কোণে না থাকলেও কিন্তু ফ্যানের গতি কমে যায়।
advertisement
6/9
অন্যদিকে ফ্যানের গতি কম হওয়ার সবচেয়ে বড় কারণ এর সার্ভিসটি নিয়মিত না হওয়া। আমরা আমাদের সিলিং ফ্যানটিকে ততক্ষণ সার্ভিস দিই না যতক্ষণ না এটি বেগরবাই করে। কাজ না করলে, গতি কমলে বা বিকট শব্দ করা শুরু করলে তবেই এই ফ্যানটির ঠিক থাকে পরিষেবা দেওয়ার কথা মাথায় আসে আমাদের। আর এই গাফিলতির কারণেই কিন্তু সার্ভিস সময়ে না পেয়ে ফ্যান ধীর হয়ে যায়।
advertisement
7/9
যদি আপনার ফ্যানের গতি কমে যায়, তবে প্রথমে এর ক্যাপাসিটর পরিবর্তন করুন। এর ক্যাপাসিটর পরিবর্তন করা হলে এটি আবার নতুন ফ্যানের মতো দ্রুত চলতে শুরু করবে। আর এর জন্য কিন্তু বাইরে থেকে লোক ডাকার প্রয়োজন পরে না। আপনি নিজেও এটি পরিবর্তন করতে পারেন।
advertisement
8/9
ফ্যান স্লো হওয়ার সবচেয়ে বড় কারণ হল এর সার্ভিসে মনোযোগ না দেওয়া। আপনি যদি চান আপনার ফ্যানের গতি নিয়মিত থাকে, তবে আপনাকে সময় সময় এতে গ্রীস লাগাতে হবে এবং এর তারগুলিরও যত্ন করতে হবে।
advertisement
9/9
খোলামেলা এবং সরাসরি বাতাস আসে এমন জায়গায় ফ্যান ইনস্টল করা এড়িয়ে চলুন। খোলা জায়গায় সিলিং ফ্যান লাগালে কিন্তু এর গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার কারণে এর গতি কমে যায়। এ ছাড়া খোলা বাতাস চলাচল করে এমন জায়গায় ফ্যান লাগালে তাতে বেশি ধুলাবালি জমে যা ফ্যানের গতি কমিয়ে দেয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Ceiling Fan Speed: ফ্যানের গতি কমে যাচ্ছে? মিস্ত্রি না ডেকে এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট! ব্র্যান্ড নিউ Ceiling Fan-এর মতো দেবে ঝড়ের গতি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল