TRENDING:

Low Cost Electric Bicycle: পেট্রোলের চিন্তা শেষ! এবার ১৮ হাজারেই ই-সাইকেল বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক, লুক দেখলে প্রেমে পড়বেন

Last Updated:
Bankura Low Cost Electric Bicycle: লাগামছাড়া তেলের দাম থেকে মুক্তি দিতে নতুন পথ দেখালেন বাঁকুড়ার চঞ্চল সিং। মাত্র ১৮ হাজার টাকা ব্যয়ে তৈরি করে ফেললেন ইভি বাই-সাইকেল। পরিবেশবান্ধব এই উদ্ভাবন এখন নজর কাড়ছে সবার।
advertisement
1/6
পেট্রোলের চিন্তা শেষ! এবার ১৮ হাজারেই ই-সাইকেল বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক
ইলেকট্রিক সাইকেল এবং বামনদের জন্য ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে একপ্রকার তাক লাগিয়েছেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং। বাঁকুড়ার একদম সুলভ মূল্যে ইভি সাইকেল। অর্থাৎ ইলেকট্রিক সাইকেল। প্যাডেল না করলেও চলবেই সাইকেল। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
শরীর চর্চা করতে চান তাহলেও চালান এই সাইকেল। হাঁপিয়ে গেছেন, একটু ফুরফুরে হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যে যেতে চান? তাহলেও চালান এই সাইকেল। বাঁকুড়ার এক যুবক বানালেন ইভি সাইকেল। বাঁকুড়ার চঞ্চল সিং, সাধারণ প্যাডেল দেওয়া সাইকেলকে একটা নব রূপ দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছেন ইভি সাইকেল, এই সাইকেলে মোটরসাইকেলের মতো রয়েছে চাবি, রয়েছে একটি ছোট ডিসপ্লে, রয়েছে হর্ন, এছাড়াও থাকছে পিক আপ অর্থাৎ 'এক্সিলারেটর'।
advertisement
3/6
উদ্যোক্তা চঞ্চল সিং জানিয়েছেন, "সঙ্গে থাকছে কম্পাস। সাইকেলে বুঝতে পারবেন দুইজন, বসার জায়গাটা অনেকটা স্কুটির মতো আরামদায়ক। পিছনের ব্যক্তির জন্য রয়েছে 'ব্যাক রেস্ট'। মাত্র ১৮০০০ টাকা থেকে শুরু এই সাইকেল।"
advertisement
4/6
বাঁকুড়া শহরের অদূরে পুরন্দরপুরের শোরুমে বিক্রি হচ্ছে এই সাইকেলগুলি। এছাড়াও রয়েছে বামনদের জন্য মোটরসাইকেল। ছোট্ট মোটরসাইকেলটি ছুটতে পারবে তীব্র গতিতে। ব্যাটারি চার্জ দিতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা। মাইলেজ ৫৫ কিলোমিটার। রাস্তার যানজটকে কাটিয়ে একদম ফুরফুরে মেজাজ এগিয়ে যাওয়া যাবে এই সাইকেল এবং মোটরসাইকেল ব্যবহার করলে।
advertisement
5/6
এই সাইকেল পুরো চার্জ হতে সময় লাগে তিন ঘন্টা। ব্যাটারি অনুযায়ী দেবে মাইলেজ, তবে স্ট্যান্ডার্ড মাইলেজ ৫৫ কিলোমিটার। সমস্ত টেকসই মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এই সাইকেল বলে দাবি করছেন চঞ্চল সিং। বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, ছোটখাটো বাজার করতে যাওয়া, এবং নিত্যদিনের যাতায়াতের জন্য এই সাইকেল।
advertisement
6/6
দিন দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কারণ যোগান কমছে। 'ফসিল ফিউএল' অর্থাৎ জীবাশ্ম জ্বালানি সীমিত। প্রতিবছর এর দাম ঊর্ধ্বমুখী হতে থাকবে। সেই কারণেই গ্রিন এনার্জি ব্যবহার করে যানবাহন তৈরীর হিড়িক গোটা বিশ্বজুড়ে। সেই হিড়িকে গা ভাসিয়েছেন চঞ্চল সিং। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Low Cost Electric Bicycle: পেট্রোলের চিন্তা শেষ! এবার ১৮ হাজারেই ই-সাইকেল বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক, লুক দেখলে প্রেমে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল