Air Conditioner Tips: দেদার বিলে জেরবার, এসি-র স্লিপ মোড বা এনার্জি সেভার মোড আছে জানেন!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Air Conditioner Tips: অন্যদিকে, স্লিপ মোডে এসি চালানোর সময়, থার্মোস্ট্যাটের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সর্বাধিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়।
advertisement
1/7

কলকাতা: ধাঁইধাঁই করে বাড়ছে তাপমাত্রার জ্বালা, আগে যে গরমে ফ্যান চালিয়েই হয়ে যেত এখন আর সেই গরম নেই৷ ফলে সব জায়গাতেই এখন দেদার এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার। অনেকেই আছেন যারা সবেমাত্র এয়ার কন্ডিশনার ব্যবহার করা শুরু করেছেন।
advertisement
2/7
এই জন্য তারা সব বৈশিষ্ট্য সম্পর্কে অবগত নয়। আমাদের ঘরোয়া এয়ার কন্ডিশনারগুলিতে প্রধানত ৬টি মোড রয়েছে। এর মধ্যে স্লিপ মোড এবং এনার্জি সেভার মোডও রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই দুটির মধ্যে পার্থক্য কী।
advertisement
3/7
স্লিপ মোড এবং এনার্জি সেভার মোডের মধ্যে পার্থক্য করতে না পারার কারণে, সাধারণ মানুষেরা বুঝতে পারে না যে রাতে কীভাবে এসি চালাতে হবে। আপনারও এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে? তাহলে সহজে বুঝে নিন এসির এই দুটি ফিচারের মধ্যে পার্থক্য ঠিক কোথায়৷?
advertisement
4/7
স্লিপ মোড এবং এনার্জি সেভার মোডের মধ্যে পার্থক্য নাম অনুসারে স্লিপ মোড- ঘুমের সময়ে রাতে ব্যবহার করা হয়। এই সেটিংয়ে তাপমাত্রা সর্বোচ্চ ২ ঘণ্টার জন্য শিডিউল হয়৷ প্রতি ঘন্টায় ০.৫ থেকে ১ ডিগ্রি তাপ বৃদ্ধি পায়। আর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে এনার্জি সেভার মোড। কারণ এসি একটি বিদ্যুৎ খরচকারী ইলেকট্রনিক ডিভাইস। এ কারণে গরমে সব বাড়িতেই ব্যাপক বিদ্যুৎ বিল বেশি আসে। সেই কারণেই বিল কমাতে এসি উৎপাদনকারী সংস্থাগুলি এসিতে এই এনার্জি সেভিং মোডের অপশনও দেয়৷
advertisement
5/7
এই মোডগুলি কীভাবে বিদ্যুৎ বাঁচায় এনার্জি সেভিং মোডে এসি চালানোর সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কম্প্রেসার বারবার নিজের থেকেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে, যদি স্লিপ মোডে থার্মোস্ট্যাট তাপমাত্রা বেশি সেট করা হয়, এতেও বিদ্যুৎ খরচ কম হয়। থার্মোস্ট্যাটের তাপমাত্রা যত কম হবে, বিদ্যুৎ খরচ তত বেশি হবে। থার্মোস্ট্যাট তাপমাত্রা মানে আপনি যে তাপমাত্রায় আপনার এসি চালান। উদাহরণস্বরূপ, আপনি যদি ১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান তবে বিদ্যুৎ বিল বেশি হবে, আর যদি আপনি ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান তবে বিল কম হবে।
advertisement
6/7
রাতে কোন মোডে এসি রাখা ভালো? এনার্জি সেভার মোড এবং স্লিপ মোড দুটিতেই বিদ্যুৎ বাঁচানো যায়। যার সরাসরি প্রভাব আপনার পকেটে পড়ে৷ স্লিপ মোড শুধুমাত্র রাতে ব্যবহারের জন্য যখন এনার্জি সেভার মোড যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। এনার্জি সেভার মোডে এসি চালালে এবং কম্প্রেসার নিজের থেকেই বারবার বন্ধ হয় ফলে শীতলতা কমে যায়। যে কারণে আপনি এসির সম্পূর্ণ উপভোগ পান না।
advertisement
7/7
অন্যদিকে, স্লিপ মোডে এসি চালানোর সময়, থার্মোস্ট্যাটের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সর্বাধিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। তবে বাইরের আবহাওয়ার তাপমাত্রাও রাতে কমে যায়, ফলে এর কোনও প্রভাব আপনি বিশেষ বুঝতে পারেন না। এই মোডগুলি সম্পর্কে আরও ভালভাবে বোঝার জন্য, আপনি একে একে পরীক্ষা করতে পারেন এবং রাতে আপনার এসি চালানোর সময় নিজেই পরীক্ষা করে দেখে নিন কিসে আপনার পুরোটা লাভ৷