TRENDING:

Yusuf pathan: খেলায় দুনিয়ায় বহরমপুরকে বড় উপহার দিলেন ইউসুফ, সঙ্গ দিলেন খলিলুর! আহ্লাদে আটখানা বাসিন্দারা

Last Updated:
Yusuf pathan: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহরমপুরে আধুনিক ব্যাডমিন্টন কোর্টের যাত্রা শুরু হল। সাংসদ ইউসুফ পাঠান ফিতে কেটে এই কোর্টের শুভ উদ্বোধন করেন। স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এই পরিকাঠামো বড় ভূমিকা নেবে বলে আশাবাদী ক্রীড়ামহল। উদ্বোধনী অনুষ্ঠানে নিজে র‍্যাকেট হাতেও দেখা গেল বিশ্বজয়ী এই ক্রিকেটারকে।
advertisement
1/6
খেলায় দুনিয়ায় বহরমপুরকে বড় উপহার দিলেন ইউসুফ, সঙ্গ দিলেন খলিলুর! আহ্লাদে আটখানা বাসিন্দারা
বহরমপুরে ইউসুফ পাঠান সাংসদ হওয়ার পরেই ঘোষণা করেছিলেন বহরমপুরে তৈরি করবেন স্পোর্টস অ্যাকাডেমি বা স্পোর্টস কমপ্লেক্স।
advertisement
2/6
এবার বহরমপুরের খুদে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করলেন সাংসদ। ফলে এবার খুদেরা অতি সহজেই ব্যাড মিন্টন খেলতে পারবেন ।
advertisement
3/6
বহরমপুরে মুর্শিদাবাদ ড্রিস্টিক্ট ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন সাংসদ ইউসুফ পাঠান ও খলিলুর রহমান। ব্যাড মিন্টন কোর্টের জন্য ইউসুফ পাঠান তার সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ ও খলিলুর রহমান ৩০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।
advertisement
4/6
বহরমপুরে উন্নয়নের জন্য ইতিমধ্যেই ২৬ লক্ষ টাকা দিয়ে একটি মোবাইল টয়লেট চালু করা হয়েছে। এছাড়াও বহরমপুরে ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে ব্যাড মিন্টন কোর্ট চালু করা হল ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই।
advertisement
5/6
ব়্যাকেট হাতে ব্যাডমিন্টন খেলতে খুদেদের সঙ্গে দেখা যায় সাংসদ ইউসুফ পাঠানকে। মুর্শিদাবাদ জেলার খেলাধুলার উন্নয়নে আগামী দিনে আরও উন্নতি ও অগ্রগতি করা হবে বলে জানিয়েছেন ইউসুফ পাঠান।
advertisement
6/6
আগামী দিনে ভগ্ন দশায় ভুগতে থাকা বহরমপুর স্টেডিয়ামকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ক্রীড়া ক্ষেত্রে আরও কী কী উন্নয়ন করা যায় তাও তিনি পর্যালোচনা করছেন বলেই জানিয়েছেন সাংসদ ইউসুফ পাঠান।
বাংলা খবর/ছবি/খেলা/
Yusuf pathan: খেলায় দুনিয়ায় বহরমপুরকে বড় উপহার দিলেন ইউসুফ, সঙ্গ দিলেন খলিলুর! আহ্লাদে আটখানা বাসিন্দারা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল