TRENDING:

India vs Pakistan: পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে বড় আপডেট! কী জানালেন টিম ইন্ডিয়ার তারকা?

Last Updated:
India vs Pakistan: আগামী ১৫ ফেব্রুয়ারি ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোয় হবে এই মেগা ফাইট। সব টালবাহানা মিটে যাওয়ায় ক্রিকেট প্রেমিরা এখন এই ডুয়েল দেখার অপেক্ষায়।
advertisement
1/6
পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে বড় আপডেট! কী জানালেন টিম ইন্ডিয়ার তারকা?
আগামী ১৫ ফেব্রুয়ারি ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোয় হবে এই মেগা ফাইট। সব টালবাহানা মিটে যাওয়ায় ক্রিকেট প্রেমিরা এখন এই ডুয়েল দেখার অপেক্ষায়।
advertisement
2/6
পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচের আগে ভারতীয় দল থেকে এসেছে বড় আপডেট। বিশ্বের এক নম্বর টি২০ বোলার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ভারতের এক নম্বর টি২০ ব্যাটার অভিষেক শর্মা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
advertisement
3/6
টি২০ বিশ্বকাপ ২০২৬-এ নামিবিয়ার বিরুদ্ধে বড় জয়ের পর তিনি বলেন, অভিষেক এখন আগের চেয়ে ভালো আছেন এবং দ্রুত মাঠে ফিরতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতে পারেন।
advertisement
4/6
গ্রুপ পর্বের ম্যাচে ভারত ৯৩ রানে নামিবিয়া দলকে হারায়। ম্যাচ শেষে সাংবাদিকদের বরুণ জানান, অভিষেক অনুশীলন শুরু করেছেন এবং নিজের অবস্থার উন্নতি নিয়ে আশাবাদী। তার কথায়, সব ঠিক থাকলে পরের ম্যাচেই তাকে দেখা যেতে পারে।
advertisement
5/6
অভিষেক ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেন। তবে অসুস্থতার কারণে তিনি পরের ম্যাচে মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতি দলকে ভাবালেও অন্য খেলোয়াড়েরা দায়িত্ব নিয়ে ভালো ফল এনে দেয়, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
advertisement
6/6
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও জানিয়েছে, অভিষেক সুস্থ হয়ে উঠছেন, চিকিৎসক দল নিয়মিত তার অবস্থা দেখছে। সব দিক মিলিয়ে পরিস্থিতি ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। তাই গুরুত্বপূর্ণ পাকিস্তান ম্যাচে অভিষেকের খেলার সম্ভাবনা এখন বেশ জোরালো।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Pakistan: পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে বড় আপডেট! কী জানালেন টিম ইন্ডিয়ার তারকা?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল