TRENDING:

India vs Namibia: দ্বিতীয় ম্যাচের আগে বাড়ল চিন্তা! অসুস্থ ভারতের তারকা ব্যাটার, দ্বিতীয় ম্যাচে খেলবন তো? রইল আপডেট

Last Updated:
India vs Namibia: ভারতীয় দল মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইউএসএ-কে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অভিযান জয় দিয়ে শুরু করেছে। জয় এলেও ম্যাচের পর টিম ইন্ডিয়ার শিবিরে কিছুটা চিন্তার আবহ তৈরি হয়েছে।
advertisement
1/5
দ্বিতীয় ম্যাচের আগে বাড়ল চিন্তা! অসুস্থ ভারতের তারকা ব্যাটার, দ্বিতীয় ম্যাচে খেলবন তো?
ভারতীয় দল মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইউএসএ-কে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অভিযান জয় দিয়ে শুরু করেছে। জয় এলেও ম্যাচের পর টিম ইন্ডিয়ার শিবিরে কিছুটা চিন্তার আবহ তৈরি হয়েছে। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে, যা অধিনায়ক সূর্যকুমার যাদবের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
advertisement
2/5
এই ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপ প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি। ওপেনার অভিষেক শর্মা ও শিবম দুবে গোল্ডেন ডাকে আউট হন, যা দলের জন্য বড় ধাক্কা ছিল। বিশেষ করে অভিষেক শর্মার ব্যর্থতা চোখে পড়ে, কারণ তিনি আউট হওয়ার পর ফিল্ডিং করতেও নামেননি। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়।
advertisement
3/5
ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, অভিষেক শর্মা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পেস বোলার জসপ্রীত বুমরাহও তীব্র জ্বরে ভুগছিলেন। সেই কারণেই বুমরাহ প্রথম ম্যাচে খেলতে পারেননি। অভিষেকের ক্ষেত্রেও একই ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় বলে জানান অধিনায়ক।
advertisement
4/5
তবে পরে মহম্মদ সিরাজ স্পষ্ট করেন যে অভিষেক শর্মার পেট খারাপ ছিল। সেই কারণেই তিনি ফিল্ডিং করতে পারেননি। টিম ম্যানেজমেন্ট আশাবাদী, নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং দলে ফিরতে পারবেন।
advertisement
5/5
সূর্যকুমার যাদব আরও জানান, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে জসপ্রীত বুমরাহের প্রত্যাবর্তন হতে পারে, যা দলের শক্তি আরও বাড়াবে।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Namibia: দ্বিতীয় ম্যাচের আগে বাড়ল চিন্তা! অসুস্থ ভারতের তারকা ব্যাটার, দ্বিতীয় ম্যাচে খেলবন তো? রইল আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল