India vs Namibia: বিশ্বকাপের মাঝেই ভারতের শক্তি আরও বাড়তে চলেছে! চলে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Namibia: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইউএসএ-কে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অভিযান জয় দিয়ে শুরু করেছে। এই জয়ের পর ভারতীয় শিবিরে এসেছে বড় স্বস্তির খবর। যা সিরিজের মাঝ পথে ভারতের শক্তি আরও বাড়াবে।
advertisement
1/6

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইউএসএ-কে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অভিযান জয় দিয়ে শুরু করেছে। এই জয়ের পর ভারতীয় শিবিরে এসেছে বড় স্বস্তির খবর। যা সিরিজের মাঝ পথে ভারতের শক্তি আরও বাড়াবে।
advertisement
2/6
দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের জন্য আশার আলো দেখাচ্ছে। ইউএসএ-র বিরুদ্ধে ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদব ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন।
advertisement
3/6
তিনি জানান, সুন্দর খুব শিগগিরই দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন। তাঁর শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ ভালো এবং তিনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত হওয়ার পথে রয়েছেন বলে নিশ্চিত করেন অধিনায়ক।
advertisement
4/6
আগামী ১২ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়ার বিরুদ্ধে। এই ম্যাচের আগেই ওয়াশিংটন সুন্দর দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গিয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁর মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভারতীয় দলের শক্তি আরও বাড়াবে।
advertisement
5/6
উল্লেখ্য, ২৬ বছর বয়সী ওয়াশিংটন সুন্দর ১১ জানুয়ারি বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চোট পান। সেই চোটের কারণে তাঁকে দল থেকে ছিটকে যেতে হয়। এরপর তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে দীর্ঘদিন ধরে রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যান।
advertisement
6/6
বর্তমানে ওয়াশিংটন সুন্দর তাঁর রিহ্যাব সম্পূর্ণ করেছেন এবং পুরোপুরি ফিট হওয়ার খুব কাছাকাছি রয়েছেন। তাঁর দ্রুত প্রত্যাবর্তন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অলরাউন্ড শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।