Team India: তিনিও 'অধিনায়ক'! ভারত হারতেই হলেন সরব! দল নিয়ে বলে দিলেন বড় কথা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ভারতের বড় হারের পর দল নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। একাদশ নির্বাচন নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ভারতের বড় হারের পর দল নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। বিশেষ করে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা গতবার আইপিএলে কেকেআরের অধিনায়ক অজিঙ্কে রাহানে প্রশ্ন তুলেছেন কেন অক্ষর প্যাটেলের মতো কার্যকর অলরাউন্ডারকে বসিয়ে রেখে কেন ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হলো। তাঁর মতে, অতিরিক্ত আত্মবিশ্বাস ও কৌশল দেখাতে গিয়েই ভুল করেছে টিম ম্যানেজমেন্ট।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপের সুপার এইটের এই ম্যাচে ভারত ৭৬ রানের বড় ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। সুন্দরকে মূলত বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তবে তিনি মাত্র দুই ওভার বল করেন এবং কোনো উইকেট পাননি, রান দেন ১৭।
advertisement
3/6
ব্যাট হাতেও তিনি বড় অবদান রাখতে পারেননি। রান তাড়া করতে নেমে তিনি ১১ রান করেন, তাও বলের সংখ্যার সমান। এতে প্রশ্ন উঠেছে, যদি তাঁকে বিশেষ ভূমিকার জন্য নেওয়া হয়, তবে কেন তাঁকে বেশি ব্যবহার করা হলো না। পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দেন রাহানে।
advertisement
4/6
অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে বল দেননি ওয়াশিংটন সুন্দরকে। বরং অন্য বোলারদের ব্যবহার করেন, যারা শুরুতেই উইকেট এনে দেন। ফলে পরিকল্পনা ও বাস্তব সিদ্ধান্তের মধ্যে বড় ফারাক দেখা যায়, যা বিশ্লেষকদের চোখ এড়ায়নি। সরব হয়েছে অজিঙ্কে রাহানেও।
advertisement
5/6
রাহানের যুক্তি, অক্ষর বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করেছেন এবং বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধেও তাঁর রেকর্ড ভালো। উদাহরণ হিসেবে তিনি দেখান কীভাবে কেশব মহারাজ ভারতের বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে সফল হন। এতে বোঝা যায় অভিজ্ঞতার গুরুত্ব কতটা।
advertisement
6/6
সব মিলিয়ে এই দল নির্বাচন সিদ্ধান্ত নিয়ে আলোচনা থামছে না। বিশেষজ্ঞদের মতে, বড় প্রতিযোগিতায় অতি পরীক্ষা-নিরীক্ষা ঝুঁকিপূর্ণ হতে পারে। গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা ও পরীক্ষিত খেলোয়াড়দের খেলানোই বুদ্ধিমানের কাজ বলে বার্তা দিয়েছেন রাহানে।