Ind vs Pak : 'আমরাই ভুল করি...'! ভারত-পাক ম্যাচ নিয়ে সব থেকে বড় দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের! আজ পর্যন্ত এমন কথা কেউ বলতে সাহস করেননি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly : সৌরভ আরও বলেছেন, একটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হত। সেসব এখন অতীত। পাকিস্তান ক্রিকেট ধারে-ভারে আর ভারতের সঙ্গে পেরে উঠছে না। ফলে ভারত-পাক ম্যাচ এখন আর বড় বা রোমহর্ষক কিছু নয়।
advertisement
1/6

কী কারণে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলেছিল পাকিস্তান! সত্যিই তাঁর কাছেও আশ্চর্যের বিষয় ছিল সেটা। কারণ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে হত শ্রীলঙ্কার কলম্বোয়। তা হলে আপত্তির জায়গাটা কোথায়! বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচ শেষমেশ হল। সৌরভ গঙ্গোপাধ্যায় ম্যাচ দেখে খুবই হতাশ।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপে আবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে কোনও লড়াই করতে পারেনি তারা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও ক্ষুব্ধ। সৌরভ এদিকে বলছেন, এই পাকিস্তানের থেকে লড়াই আশা করাও উচিত নয়।
advertisement
3/6
৬১ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। ভারত প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে। সাত উইকেটে। ঈশান কিষাণের দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাক বোলাররা। সৌরভ অবশ্য ভারতের এমন দাপট দেখে মোটেও অবাক নন।
advertisement
4/6
সৌরভ বলেছেন, “এখন আর সত্যিকারের ভারত-পাকিস্তান বড় ম্যাচ বলে কিছু নেই। বড় ম্যাচ আগে হত। আমরা ভুল করে পাকিস্তানকে জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম, ইজামামের দল হিসেবে ভাবি, কিন্তু সেই পাকিস্তান এখন আর নেই।”
advertisement
5/6
শেষ কয়েক বছরে পাকিস্তান সেরকমভাবে লড়াই করতে পারেনি ভারতের বিরুদ্ধে। এবারও তাদের ভারতের বিরুদ্ধে জিততে হলে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে লড়তে হবে বলে জানিয়েছিলেন সৌরভ। এদিন তিনি বলেন, এখন ভারত-অস্ট্রেলিয়া বড় ম্যাচ, ভারত-দক্ষিণ আফ্রিকা বড় ম্যাচ। পাকিস্তান আর ভারতের বিরুদ্ধে লড়াই করার জায়গায় নেই।
advertisement
6/6
সৌরভ আরও বলেছেন, একটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হত। সেসব এখন অতীত। পাকিস্তান ক্রিকেট ধারে-ভারে আর ভারতের সঙ্গে পেরে উঠছে না। ফলে ভারত-পাক ম্যাচ এখন আর বড় বা রোমহর্ষক কিছু নয়।