TRENDING:

Yuzvendra Chahal : ভারতীয় দলের তারকা ক্রিকেটারের মদ্যপানের নেশা! বিস্ফোরক স্বীকারোক্তি, ডিভোর্স-এর পর জীবন ছারখার!

Last Updated:
Yuzvendra Chahal Alcoholic : চাহাল সেই পডকাস্ট-এ জানিয়েছেন, মদ্যপানের আসক্তি একরকম অসুখ। আর সেই অসুখ সম্পর্কে অনেকের কোনও ধারণা নেই। একটা সময় চাহাল এই আসক্তি ও অসুখ সম্পর্কে বিশেষজ্ঞের কাছে জানতে পেরেছিলেন বলেই জানান।
advertisement
1/6
ভারতীয় দলের তারকা ক্রিকেটারের মদ্যপানের নেশা! বিস্ফোরক স্বীকারোক্তি...
তা হলে কি বিবাহবিচ্ছেদের পরই জীবন ছারখার ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের! নাকি তারও আগে থেকেই তিনি মানসিক সমস্যায় ছিলেন! যুজবেন্দ্র চাহাল যা জানালেন এবার, শুনে অনেকেই অবাক।
advertisement
2/6
চাহাল একটি পডকাস্ট-এ জানিয়েছেন, তিনি একটা সময় মদ্যপানে আসক্ত ছিলেন! তবে এখন আর সেই আসক্তি নেই। তিনি নিজে থেকেই সেই আসক্তি থেকে বেরিয়ে এসেছেন।
advertisement
3/6
ধনশ্রী এবং চাহালের চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। এর পর আরও এক মহিলার সঙ্গে চাহালের নাম জুড়েছিল। তবে সেই পডকাস্ট-এ এসে চাহাল জানান, তিনি আর কোনও সম্পর্কেই নেই। আরজে মাহভাশ-এর সঙ্গে তাঁর যে সম্পর্কের কথা রটেছিল সেটা নিছক বন্ধুত্ব। তার থেকে বেশি কিছু নয়।
advertisement
4/6
চাহাল সেই পডকাস্ট-এ জানিয়েছেন, মদ্যপানের আসক্তি একরকম অসুখ। আর সেই অসুখ সম্পর্কে অনেকের কোনও ধারণা নেই। একটা সময় চাহাল এই আসক্তি ও অসুখ সম্পর্কে বিশেষজ্ঞের কাছে জানতে পেরেছিলেন বলেই জানান।
advertisement
5/6
চাহাল জানিয়েছেন, তিনি এখন একেবারে সিঙ্গল। কোনও ডেটিং অ্যাপ-এও তিনি নেই। তবে তিনি মনে করেন, জীবনে একজন সঙ্গী বা সঙ্গীনী থাকাটা জরুরি। কারণ কারও সঙ্গে জীবনের বিভিন্ন আনন্দ ও সমস্যা শেয়ার করাটা প্রয়োজন।
advertisement
6/6
ডিভোর্সের পরই চাহালের নাম জুড়েছিল আরজে মাহভিশের সঙ্গে। তবে চাহাল এখন সেই সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। চাহাল জানিয়েছেন, মদ্যপানের আসক্তি কাটানোটা পুরোপুরি মানসিক জোরের উপর নির্ভর করে। তিনি এটাও জানান, দাবা খেলার মাধ্যমে তিনি মানসিক জোর পেয়েছেন অনেকটা। এখন কোনও পার্টিতে গেলে, কেউ তাঁর সামনে মদ্যপান করলেও কোনও সমস্যা হয় না তাঁর। মদ্যপানের আর কোনও ইচ্ছেই নেই তাঁর।
বাংলা খবর/ছবি/খেলা/
Yuzvendra Chahal : ভারতীয় দলের তারকা ক্রিকেটারের মদ্যপানের নেশা! বিস্ফোরক স্বীকারোক্তি, ডিভোর্স-এর পর জীবন ছারখার!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল