Kuldeep Yadav : বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে বিয়ের সানাই! সাত পাকে বাঁধা পড়ছেন তারকা ক্রিকেটার, রবীনা টন্ডনের মেয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে ইতি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kuldeep Yadav : বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার এবার বিয়ে করছেন। ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে সাত পাকা বাঁধা পড়ছেন কুলদীপ যাদব।
advertisement
1/6

বিশ্বকাপজয়ী ভারতীয় দল। আর সেই দলে এখন বিয়ের সানাই। এবারের বিশ্বকাপে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৩ ওভারে ১৪ রান দিয়ে ১ রান নিয়েছিলেন তিনি।
advertisement
2/6
গোটা টি-২০ বিশ্বকাপে তাঁকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর বদলি হিসেবে তিনি ছিলেন। এবার কুলদীপ সাত পাকে বাঁধা পড়ছেন বলে খবর।
advertisement
3/6
স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে একটা সময় রবীনা টন্ডনের মেয়ের সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সেই গুঞ্জনে আপাতত ইতি। কুলদীপ তাঁর ছোটবেলার বান্ধবী বংশিকা বিয়ে করছেন। বিয়ের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল।
advertisement
4/6
১৪ মার্চ মুসৌরিতে হবে বিয়ের অনুষ্ঠান। তার পর ১৭ মার্চ লখনউয়ে হবে প্রীতিভোজ। ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। কুলদীপের কোচ কপিল পাণ্ডে বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন।
advertisement
5/6
লখনউয়ের সেনট্রাম হোটেল ভাড়া করা হয়েছে কুলদীপের পরিবারের তরফে। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য মোট ৩৫টি ঘর ভাড়া করা হয়েছে। বলরুমও ভাড়া নেওয়া হয়েছে।
advertisement
6/6
কানপুরের বাসিন্দা কুলদীপ যাদবের বাগদত্তা বংশিকা। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন তিনি। বংশিকার বাবা এলআইশি কর্মী। ১২ মার্চ মুসৌরি যাওয়ার কথা কুলদীপ ও তাঁর হবু স্ত্রী-সহ গোটা পরিবারের।