TRENDING:

Pakistan : পাকিস্তানের 'ইউ টার্ন'! টি-২০ বিশ্বকাপের মাঝে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী, ভারত-পাক ম্যাচের আগে অবাক হয়ে যাবেন

Last Updated:
Sourav Ganguly : ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবারের টি২০ বিশ্বকাপ। ভারতীয় দল প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে জিতেছে। এবারের বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হচ্ছে। আর প্রতিবারের মতো এবারও ভারতীয় দলই ফেভারিট বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
1/6
পাকিস্তানের 'ইউ টার্ন'! টি-২০ বিশ্বকাপের মাঝে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী
পাকিস্তানের পাল্টি খাওয়া নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানালেও, পরে আইসিসির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি মাঠে নামছে।
advertisement
2/6
সৌরভ এর আগে বলেছিলেন, কী কারণে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না বলেছিল সেটা সত্যিই তাঁর কাছেও আশ্চর্যের বিষয় ছিল। কারণ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে হত শ্রীলঙ্কার কলম্বোয়। তা হলে আপত্তির জায়গাটা কোথায়!
advertisement
3/6
তাঁর মতে, রাজনীতি এবং খেলা সব সময়ই আলাদা বিষয়। পলিটিক্যাল লেভেলে দুই দেশের কী কথা হয়েছে আমি জানি না। তবে পাকিস্তান যে শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলছে সেটা ক্রিকেটের জন্য, বিশ্বকাপের জন্য ভাল খবর। সাধারণ দর্শকদের জন্যও।
advertisement
4/6
ক্রিকেট মাঠে ভারত যে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সেটাও জানালেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন না সৌরভ। ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মধ্যে কোনও একটি দল সেমিফাইনাল খেলবে বলে জানিয়েছেন মহারাজ।
advertisement
5/6
শেষ কয়েক বছরে পাকিস্তান সেরকমভাবে লড়াই করতে পারেনি ভারতের বিরুদ্ধে। এবারও তাদের ভারতের বিরুদ্ধে জিততে হলে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে লড়তে হবে বলে জানিয়েছেন সৌরভ।
advertisement
6/6
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবারের টি২০ বিশ্বকাপ। ভারতীয় দল প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে জিতেছে। এবারের বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হচ্ছে। আর প্রতিবারের মতো এবারও ভারতীয় দলই ফেভারিট বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/খেলা/
Pakistan : পাকিস্তানের 'ইউ টার্ন'! টি-২০ বিশ্বকাপের মাঝে সৌরভের বিরাট ভবিষ্যদ্বাণী, ভারত-পাক ম্যাচের আগে অবাক হয়ে যাবেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল