TRENDING:

Ind vs Pak : ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে কী হবে? কোন দল যাবে বিশ্বকাপের সুপার এইটে? ভারত নাকি পাকিস্তান, জেনে নিন

Last Updated:
Ind vs Pak : A গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে এখন ভারত। দুইয়ে পাকিস্তান। দুই দলেরই পয়েন্ট সমান, তবে নেট রান রেটে এগিয়ে ভারত। ফলে পাঁচ পয়েন্টে দুই দল থাকলেও নেট রান রেটের বিচারে সুপার এইটে যাওয়ার দৌড়ে এগিয়ে ভারতীয় দল।
advertisement
1/6
ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে কী হবে? কোন দল যাবে বিশ্বকাপের সুপার এইটে?
হাজারো টালবাহানা, নাটক। অবশেষে ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আজ সেই মহাম্যাচ। এদিকে আবার আজকের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদিও কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকে সেভাবে হয়নি।
advertisement
2/6
এমন একটা হাইভোল্টেজ ম্যাচ। দর্শক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, সবাই চাইছেন বৃষ্টির ভ্রুকুটি যেন না থাকে! তবুও যদি আজকের এই ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়! তা হলে ভারত-পাকিস্তানের মধ্যে কোন দল বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেবে!
advertisement
3/6
আজকের মহাম্যাচ বাতিল হলে শেষ আটে যাওয়ার দৌড়ে ধাক্কা খাবে পাকিস্তান। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। ফলে কোনও রিজার্ভ ডে নেই। টি-২০ ম্যাচের ফলাফল পেতে গেলে দুই দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে। সেটা না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে।
advertisement
4/6
ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হলে ভারত ও পাকিস্তান পাবে এক পয়েন্ট করে। এবারের টি-২০ বিশ্বকাপে দুই দলই তিন ম্যাচ খেলে পাঁচ পয়েন্টে পৌঁছবে।
advertisement
5/6
A গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে এখন ভারত। দুইয়ে পাকিস্তান। দুই দলেরই পয়েন্ট সমান, তবে নেট রান রেটে এগিয়ে ভারত। ফলে পাঁচ পয়েন্টে দুই দল থাকলেও নেট রান রেটের বিচারে সুপার এইটে যাওয়ার দৌড়ে এগিয়ে ভারতীয় দল।
advertisement
6/6
ফলে আজকের ম্যাচ নিয়ে চাপ বেশি পাকিস্তানের উপরই। একে তো তারা বিশ্বকাপে মাত্র একবারই ভারতের বিরুদ্ধে জিতেছে। তার উপর বৃষ্টির চোখরাঙানি!
বাংলা খবর/ছবি/খেলা/
Ind vs Pak : ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে কী হবে? কোন দল যাবে বিশ্বকাপের সুপার এইটে? ভারত নাকি পাকিস্তান, জেনে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল