Rinku Singh: বাবার মৃত্যুতে চলে গিছিলেন রিঙ্কু, ইডেনে মরণবাঁচন ম্যাচে সচিন-বিরাটের মতো ফিরবেন কি? জানাল BCCI
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rinku Singh: বাবার মৃত্যুর পরেই টিম ইন্ডিয়াতে আশঙ্কা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না-ও খেলতে পারেন রিঙ্কু সিং। মরণবাঁচন ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয়ের মধ্যেই বিসিসিসিআই জানিয়ে দিল রিঙ্কু শেষ আটের শেষ ম্যাচে ফিরবেন কি না।
advertisement
1/7

বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ্র সিংয়ের। বাবার মৃত্যুর পরেই টিম ইন্ডিয়াতে আশঙ্কা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না-ও খেলতে পারেন রিঙ্কু সিং। মরণবাঁচন ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয়ের মধ্যেই বিসিসিসিআই জানিয়ে দিল রিঙ্কু শেষ আটের শেষ ম্যাচে ফিরবেন কি না।
advertisement
2/7
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন, রিঙ্কু শনিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন। তিনি বলেন, "রিঙ্কু সিং আগামিকাল কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন।" রিঙ্কু শুক্রবার সকালে চেন্নাই থেকে নয়াদিল্লিতে ছুটে গিয়েছিলেন বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য।
advertisement
3/7
রিঙ্কুর বাবা খানচন্দ্রকে ২১ ফেব্রুয়ারি গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, তারপর শুক্রবার ভোরে তিনি মারা যান।
advertisement
4/7
আলিগড়ে রিঙ্কুকে দেখা গিয়েছে বাবা মরদেহ শেষকৃত্যের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছেন রিঙ্কু সিং। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। শুক্রবার ভোরে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিঙ্কু সিং।
advertisement
5/7
হাসপাতাল সূত্রে খবর, চতুর্থ পর্যায়ের লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে, রিঙ্কু সিং টুর্নামেন্টের মাঝপথেই বাড়ি ফিরে আসেন। ডাক্তারদের সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই ছিলেন শেষের কয়েকদিন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া হয় তাঁকে। কিন্তু তাতেও লাভ হয়নি৷ অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা৷
advertisement
6/7
রিঙ্কুর বাবার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিরাট কোহলিও। এক্স হ্যান্ডলে কোহলি লেখেন, 'রিঙ্কুর বাবার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমার আন্তরিক প্রার্থনা এবং মন তোমার এবং তোমার পরিবারের সঙ্গে রয়েছে। তাঁর আশীর্বাদে তুমি সর্বদা শক্তি পাবে। ওম শান্তি'।
advertisement
7/7
এর আগে বিশ্বকাপের মাঝেই বাবার শেষকৃত্য সম্পন্ন করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেই কলকাতায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু সিং। শনিবার কলকাতায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিঙ্কু। শুক্রবার রিঙ্কু সিং এর বাবা প্রয়াত হন। চেন্নাই থেকে কলকাতায় না এসে সরাসরি বাবার শেষকৃত্যে যোগ দেন। শুক্রবার সেই কাজ শেষ করে দেশের স্বার্থে কলকাতায় আসছেন রিঙ্কু। ২০০৩ সালে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ চলাকালীন বাবার মৃত্যুর কারণে দেশে ফিরে শেষ কৃত্য করেই বিশ্বকাপে মাঠে নামেন সচিন। এর আগে বাবার মৃত্যুর ঘণ্টাখানেক পরে দিল্লির হয়ে রঞ্জি ম্যাচে নেমেছিলেন বিরাট, ৯০ রান করেছিলেন আজকের কিং কোহলি।