TRENDING:

Rahul Chahar Announces Separation: ‘নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলাম...’ বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রিকেটার রাহুল চাহারের

Last Updated:
Rahul Chahar Announces Separation: চার বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তাঁরা। তবে শেষ দেড় বছর আদালত গিয়ে গিয়েই সময় গিয়েছে বলে জানিয়েছেন রাহুল।
advertisement
1/5
‘নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলাম...’ বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রিকেটার রাহুল চাহারের
ফের আরও এক সেলিব্রিটির বিবাহ-বিচ্ছেদের খবর ৷ এবার ক্রিকেটার রাহুল চাহারের ৷ ২০২২ সালে ঈশানী জোহরের সঙ্গে বিয়ে হয়েছিল রাহুলের। সেই বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগেই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন চাহার। আইপিএল-এর আগেই দিলেন এই খারাপ খবর ৷ (Photo: Instagram)
advertisement
2/5
চার বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তাঁরা। তবে শেষ দেড় বছর আদালত গিয়ে গিয়েই সময় গিয়েছে বলে জানিয়েছেন রাহুল। (Photo: Instagram)
advertisement
3/5
সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুল চাহার লিখেছেন, ‘‘সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি অল্পবয়সে বিয়ে করেছিলাম। নিজেকে সম্পূর্ণ বুঝে ওঠার আগেই বিয়ে করে ফেলেছিলাম। আমার কী ক্ষমতা বা যোগ্যতা আছে, আমি জীবনে ঠিক কী চাই, সেসব বোঝার আগেই বিয়ে করেছিলাম। তারপর কয়েক বছর ধরে যে শিক্ষা পেয়েছি, তা কখনও পাব বলে কখনও ভাবিনি। গত ১৫ মাস ধরে বারবার আদালত কক্ষে যেতে হয়েছে, ধৈর্য ধরা শিখতে হয়েছে, স্বাভাবিক থাকার চেষ্টা করে যেতে হয়েছে এবং সত্যের শক্তি খোঁজার চেষ্টা করে যেতে হয়েছে।’ (Photo: Instagram)
advertisement
4/5
গোয়ায় বিয়ে করেছিলেন রাহুল এবং ঈশানী। শুধু পরিবারের লোকজনই বিয়েতে হাজির ছিলেন। (Photo: Instagram)
advertisement
5/5
২৬ বছর বয়সি রাহুল চাহার ভারতের হয়ে সাতটি ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। (Photo: Instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
Rahul Chahar Announces Separation: ‘নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলাম...’ বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রিকেটার রাহুল চাহারের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল