KKR News: আইপিএল শুরুর আগেই ধাক্কা! চিন্তা কিছুতেই কমছে না কেকেআরের! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
Last Updated:
KKR News: ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। কেকেআরের প্রথম ৪টি ম্যাচের সূচি সামনে এসেছে। কিন্তু আইপিএল শুরুর আগেই কিছুতেই চিন্তা কমছে না নাইটদের।
advertisement
1/6

আইপিএল ২০২৬-এর আংশিক সূচি ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়ন দলটি নিলামের আগে শ্রীলঙ্কার তারকা পেসার মাথিসা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের অভিজ্ঞতা থাকায় এই সিদ্ধান্তকে তখন বেশ ভাল পদক্ষেপ বলেই মনে করা হয়েছিল। কেকেআর আশা করেছিল, পাথিরানা তাদের পেস আক্রমণের বড় ভরসা হয়ে উঠবেন।
advertisement
2/6
কিন্তু টি–২০ বিশ্বকাপের সময়ে পরিস্থিতি বদলে যায়। গত মাসে পাল্লেকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান পাথিরানা। এই চোটের কারণে তিনি ২০২৬ টি–২০ বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারেননি। একই সঙ্গে আইপিএল ২০২৬-এ তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
advertisement
3/6
আইপিএল শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যেই পাথিরানা সোশ্যাল মিডিয়ায় নিজের চোটের আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখনও ভারতে আসেননি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে দেশে থেকেই রিহ্যাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এতে কেকেআরের দুশ্চিন্তা আরও বেড়েছে।
advertisement
4/6
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় পাথিরানা লিখেছেন, তিনি এখনও শ্রীলঙ্কাতেই আছেন এবং ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন। তাই সবাইকে শান্ত থাকার অনুরোধও করেছেন তিনি। তবে কবে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে আইপিএলের প্রথম হাফে তিনি নাও খেলতে পারেন। তবে কবে পুরোপুরি ফিট হবেন তা নিয়ে এখনও কোনো আপডেট নেই।
advertisement
5/6
এদিকে আইপিএল ২০২৬-এর আগে বিদেশি খেলোয়াড়দের নিয়ে বড় বিনিয়োগ করেছিল কেকেআর। তারা ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা এবং বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হওয়ায় পেস বিভাগে সমস্যা আরও বেড়েছে। দলের আরেক পেসার হর্ষিত রানারও চোট।
advertisement
6/6
বর্তমানে কেকেআরের পেস আক্রমণে বিকল্প খুবই সীমিত। দলে উমরান মালিক ও কার্তিক ত্যাগী থাকলেও তারাও আগে একাধিকবার চোটে ভুগেছেন। ফলে আইপিএল শুরুর আগে দলটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ভালো খবর হলো, প্রয়োজনে মুস্তাফিজুর রহমানের জায়গায় নতুন কোনো খেলোয়াড় নেওয়ার সুযোগ এখনও রয়েছে।