KKR News: জলে যাবে ২৫.২০ কোটি! গ্রিনকে নিয়ে চিন্তা বাড়ল নাইট শিবিরে? কারণ জানলে উদ্বেগে থাকবেন আপনিও
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: মরশুম শুরুর আগে স্বস্তি নেই কেকেআর শিবিরে। একাধিক তারকার চোট চিন্তার মধ্যেই আন্দ্রে রাসেলের বদলি হিসেবে নেওয়া ক্যামেরন গ্রিনও উদ্বেগ বাড়াল নাইট শিবিরে।
advertisement
1/6

আইপিএল ২০২৬-এ স্কোয়াডে একগুচ্ছ পরিবর্তন এনেছে কলকাতা নাইট রাইডার্স। গত বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে মিনি নিলামে নতুন করে ঢেলে দল সাজিয়েছে নাইটরা। চতুর্থ আইপিএল ট্রফি জয় এখন পাখির চোখ কিং খানের দলের।
advertisement
2/6
তবে মরশুম শুরুর আগে স্বস্তি নেই কেকেআর শিবিরে। একাধিক তারকা ক্রিকেটারের চোট কপালে চিন্তার ভাঁজ আগেই বাড়িয়েছিল কেকেআর ম্যানেজমেন্টের। এবার আন্দ্রে রাসেলের বদলি হিসেবে নেওয়া ক্যামেরন গ্রিনও উদ্বেগ বাড়াল নাইট শিবিরে।
advertisement
3/6
২৫ কোটির বেশি টাকা দিয়ে অনেক আশা করে অজি তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েছিল কেকেআর। কিন্তু মরশুম শুরুর আগে গ্রিনের যা অবস্থা কতটা দলের হয়ে নিজের সেরাটা দিতে পারবেন তিনি না নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
advertisement
4/6
ক্যামেরন গ্রিনকে নিয়ে চিন্তার মূল কারণ হল ফর্মের একেবারে ধারে কাছে নেই অজি তারকা। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে গ্রিন ভালো পারফর্ম করতে পারেননি। তিনটি ইনিংসে মাত্র ২৪ রান করেন, যার মধ্যে দুইবার এক অঙ্কের স্কোর ছিল এবং মাত্র একটি উইকেট পান।
advertisement
5/6
এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হলেও, গ্রিন সেখানে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি তিন ইনিংসে ৯৩ রান করেন, গড় ৩১ এবং স্ট্রাইক রেট ১২৪-এর বেশি ছিল। যা একেবারেই গ্রিন সুলভ নয়।
advertisement
6/6
সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৮ ইনিংসে ১৭১ রান করেন, গড় ২৪.৪২ এবং সর্বোচ্চ স্কোর ৪৫। ঘরের মাঠে তার গড় ২৮.৯৬, ২০টি টেস্টে মাত্র চারটি অর্ধশতরান করেছেন। ফলে সাম্প্রতিক পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা খারাপ ফর্মে রয়েছে গ্রিন। এবার আইপিএলে তার ফর্মে ফেরার আশা করা ছাড়া কিছুই করার নেই কেকেআর ম্যানেজমেন্ট ও ফ্যানেদের।