TRENDING:

IND vs PAK: ইশান কিশানের হাত থেকে রেহাই পাবে না উসমান তারিক! তৈরি মাস্টার প্ল্যান

Last Updated:
IND vs PAK: নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন ইশান কিশান। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু নামিবিয়ার এরাসমাসের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা যেভাবে সমস্যায় পড়েছে তাতে বেড়েছে চিন্তা।
advertisement
1/5
IND vs PAK: ইশান কিশানের হাত থেকে রেহাই পাবে না উসমান তারিক! তৈরি মাস্টার প্ল্যান
নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন ইশান কিশান। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। কিন্তু নামিবিয়ার এরাসমাসের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা যেভাবে সমস্যায় পড়েছে তাতে বেড়েছে চিন্তা।
advertisement
2/5
পাকিস্তান দলেও রয়েছে এরাসমাসের মতো সাইড আর্ম স্পিনার উসমান তারিক। ইতিমধ্যেই বিশ্বকাপে নজর কেড়েছেন পাক স্পিনার। ফলে পাকিস্তান ম্যাচে তিনি ভারতের কাছে চ্যালেঞ্জ হবেন কিনা তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল ইশান কিশানের কাছে।
advertisement
3/5
নামিবিয়ার বিরুদ্ধে বড় জয়ের পর তাকে জিজ্ঞেস করা হলে ইশান কিশান বলেন,"আলাদা করে প্রস্তুতির দরকার নেই, কারণ এই স্তরে সব ধরনের বোলিং সামলানোর জন্য খেলোয়াড়রা আগে থেকেই প্রস্তুত থাকে।"
advertisement
4/5
ইশান জানান,"ব্যাটারদের মূল কাজ হলো বল ভালোভাবে দেখা এবং সুযোগ পেলেই শট খেলা। টি২০ খেলায় দ্রুত রান তোলা জরুরি, তাই মারার মতো বল পেলেই আক্রমণ করা দরকার। তবে নিজের শক্তির ওপর বিশ্বাস রাখাটাও সমান গুরুত্বপূর্ণ।"
advertisement
5/5
ফলে পাকিস্তানের শুধু উসমান তারিক নন, চিরপ্রতিদ্বন্দ্বি দলের যে কোনও বোলারের বিরুদ্ধেই খেলতে নিজেকে পুরোপুরি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs PAK: ইশান কিশানের হাত থেকে রেহাই পাবে না উসমান তারিক! তৈরি মাস্টার প্ল্যান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল