Ishan Kishan: বিধ্বংসী ব্যাটিংয়ে জোড়া বিশ্বরেকর্ড ইশান কিশানের! এবার টার্গেট টি-২০ বিশ্বকাপ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ishan Kishan Made History Create 2 Unique World Records: ইশান কিষান নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান করেন।
advertisement
1/5

ইশান কিষান নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান করেন।
advertisement
2/5
ইশান মাত্র ৪২ বলে তিন অঙ্কের রান স্পর্শ করেন। ৪৩ বলে ১০৩ রানে আউট হন ইশান। ১০টি ছয় ও ৬টি চার মারেন তিনি। কিইউ বোলারদের নিয়ে ছেলেখেলা করেন ভারতীয় তারকা।
advertisement
3/5
একইসঙ্গে এই ম্যাচে তিনি একাধিক রেকর্ড ভেঙেছেন। ইশান মাত্র ৪২ বলে তিন অঙ্কের রান স্পর্শ করেন, যা কোনো ভারতীয় ব্যাটারের করা পঞ্চম দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতরান।
advertisement
4/5
আরও একটি বড় রেকর্ড নিজের নামে করেন ইশান কিশান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরান করার ট্যাগ নিজের নামে করলেন তারকা ব্যাটার।
advertisement
5/5
প্রসঙ্গত, চতুর্থ ম্যাচ বাদে সিরিজের সবকটি ম্যাচই খেলেছেন ইশান কিশান। সিরিজে করেন ৮, ৭৬, ২৮, ১০৩ মোট ২১৫ রান। দুরন্ত ফর্ম দেখিয়ে টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে একপ্রকার জায়গা পাকা করে নিলেন ইশান।