Ishan Kishan: ধোনি-পন্থরা যা কোনও দিন পারেনি! সেই রেকর্ড গড়লেন এবার ইশান কিশান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ishan Kishan: ইশান কিশান প্রথম ইনিংসে মাত্র ৪০ বলে ৭৭ রান করেন। কঠিন পিচে তার দাপুটে খেলায় দল ৬ উইকেটে ১৭৫ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে। পরে বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রতিপক্ষকে ১১৪ রানে থামিয়ে ৬১ রানের জয় পায় ভারত।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপে রবিবার ইতিহাস গড়লেন ইশান কিশান। তিনি দেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে এই প্রতিযোগিতার ম্যান অব দ্য ম্যাচের সম্মান জিতেছেন। তার ঝোড়ো ব্যাটিংয়ের জোরে ভারত পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে ওঠার পথ নিশ্চিত করেছে।
advertisement
2/5
বাঁহাতি এই ব্যাটার প্রথম ইনিংসে মাত্র ৪০ বলে ৭৭ রান করেন। কঠিন পিচে তার দাপুটে খেলায় দল ৬ উইকেটে ১৭৫ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে। পরে বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রতিপক্ষকে ১১৪ রানে থামিয়ে ৬১ রানের জয় পায় ভারত।
advertisement
3/5
ইশান শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। তিনি আউট হওয়ার সময় দলের সংগ্রহ ছিল ৮৮ রান, যার মধ্যে সঙ্গী ব্যাটারদের অবদান ছিল মাত্র ১১। প্রথম ছয় ওভারেই তিনি একাই ৪১ রান করেন, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে নতুন নজির।
advertisement
4/5
ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে উইকেট সহজ ছিল না, তাই নিজের শক্তির জায়গায় ভরসা রেখে সহজভাবে খেলেছেন। ফাঁকা জায়গা খুঁজে শট নেওয়া ও দ্রুত রান তোলাই ছিল তার লক্ষ্য। বড় মাঠ হওয়ায় ফাঁক বেশি থাকে, সেটাই কাজে লাগাতে চেয়েছিলেন।
advertisement
5/5
উল্লেখ্য, আগের ম্যাচেও তিনি এই প্রতিযোগিতায় অর্ধশতরান করা প্রথম ভারতীয় উইকেটরক্ষক হয়েছিলেন। ধারাবাহিক সাফল্যে তিনি ভবিষ্যতের জন্য দলের প্রধান উইকেটরক্ষক হিসেবে নিজের জায়গা আরও মজবুত করে তুলেছেন।