TRENDING:

IPL 2025 Winner: ‘কোনও দিন ভাবিনি এই দিনটা দেখতে পারব, আজ রাতে আমি শিশুদের মতো ঘুমোব...’: বিরাট

Last Updated:
Virat Kohli Emotional after RCB Lift maiden IPL Trophy: কোহলি বলেন, এত বছর অপেক্ষা করতে করতে এক সময় মনে হয়েছিল আইপিএল হয়তো আর জিততেই পারবেন না। সেই লক্ষ্যপূরণ হওয়ার পর এ বার শিশুদের মতো ঘুমোবেন তিনি।
advertisement
1/6
‘কোনও দিন ভাবিনি এই দিনটা দেখতে পারব, আজ রাতে আমি শিশুদের মতো ঘুমোব...’: বিরাট
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ৷ অবশেষে এল সেই কাঙ্খিত মুহূর্ত ৷ শেষ ওভারে জেতার জন্য প্রায় সব বলে ছক্কা হাঁকানো ছাড়া আর কোনও উপায় ছিল না পঞ্জাব কিংসের ৷ শশাঙ্ক সিং ওই ওভারে মারলেন বেশ কয়েকটা ছক্কা ৷ তবে কাজের কাজ কিছুই হয়নি ৷ কান্না শুরু হয়েছিল চার বল বাকি থাকতেই। জশ হেজলউডের বলটা শশাঙ্ক বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন বিরাট। দু’হাতে ঢাকলেন চোখ। (Photo: AP)
advertisement
2/6
সতীর্থরা ছুটে এসে পিঠ চাপড়ানি দিলেন ৷ কিন্তু বিরাটের চোখে তখন জল ৷ খুশির কান্না ৷ ১৮টা বছর তো কম অপেক্ষা নয়! যেন বিশ্বাসই হচ্ছিল না যে তাঁরাই এবছরের চ্যাম্পিয়ন ৷ (Photo: AP)
advertisement
3/6
ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর টিভি ইন্টারভিউয়ের সময়েও তাঁর চোখ ছলছল করছিল ৷ এই এতদিনে ইচ্ছাপূরণ ৷ দীর্ঘ অপেক্ষার পর এসেছে সাফল্য ৷ কোহলি জানিয়ে দিলেন এবার তিনি শান্তিতে ঘুমোতে পারবেন ৷ (Photo: AP)
advertisement
4/6
কোহলি বলেন, এত বছর অপেক্ষা করতে করতে এক সময় মনে হয়েছিল আইপিএল হয়তো আর জিততেই পারবেন না। সেই লক্ষ্যপূরণ হওয়ার পর এ বার বাচ্চাদের মতো ঘুমোবেন তিনি। (Photo: AP)
advertisement
5/6
কোহলির কথায়, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। ১৮টা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরশুমে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করেছি, নিজের সবটা দিয়েছি। তাতেও ট্রফি পাইনি। অবশেষে এই দিনটা দেখতে পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি।” (Photo: AP)
advertisement
6/6
কোহলি আরও বলেন, “আমি বড় টুর্নামেন্ট জিততে ভালবাসি। বড় মুহূর্তে বাঁচতে ভালবাসি। এই ট্রফি জয়ের অভিজ্ঞতাটাই এত দিন ছিল না। আজ রাতে আমি বাচ্চাদের মতো ঘুমোব।” (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2025 Winner: ‘কোনও দিন ভাবিনি এই দিনটা দেখতে পারব, আজ রাতে আমি শিশুদের মতো ঘুমোব...’: বিরাট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল