TRENDING:

KKR vs CSK: একাধিক রেকর্ড গড়ে কেকেআরকে দুরমুশ করল সিএসকে, ইডেনে চওড়া হাসি ধোনির মুখে

Last Updated:
KKR vs CSK: ইডেন গার্ডেন্সে কেকেআরতে একতরফা ম্যাচে হারাল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে রাহানের ৭১, কনওয়ের ৫৬, দুবের ৫০ ও রুতুরাজের ৩৫ রানের সৌজন্যে ২৩৫ করে সিএসকে। জবাবে কেকেআর করল ১৮৬।
advertisement
1/6
একাধিক রেকর্ড গড়ে কেকেআরকে দুরমুশ করল সিএসকে, ইডেনে চওড়া হাসি ধোনির মুখে
ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ২৩৫ রান বিশাল স্কোর করে ম্যাচ জেতার পাশাপাশি একাধিক রেকর্ড গড়ল চেন্নাই সুপার কিংস।
advertisement
2/6
এদিন সিএসকের ২৩৫ রান আইপিএলের ইতিহাসে সপ্তম সবথেকে বড় স্কোর। ২৬৩ রান করে প্রথম স্থানে আরসিবি।
advertisement
3/6
এদিনের স্কোর সিএসকের আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর। কেকেআরের বিরুদ্ধে ২৩৫-এর আগে ২৪৬. ২৪০ রান রয়েছে চেন্নাইয়ের।
advertisement
4/6
২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪৬ রান করেছিল চেন্নাই সুপার কিংস। যা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর।
advertisement
5/6
এছাড়া ইডেন গার্ডেন্স সিএসকের কাছে বরাবর পয়া মাঠ। এবারও নিরাশ করল না ইডেন। ক্রিকেটের নন্দনকাননে ২৩৫ সিএসকের সর্বোচ্চ স্কোর।
advertisement
6/6
প্রসঙ্গত, ম্যাচে রাহানের ৭১, কনওয়ের ৫৬, দুবের ৫০ ও রুতুরাজের ৩৫ রানের সৌজন্যে ২৩৫ করে চেন্নাই। জবাবে কেকেআর করে ১৮৬। ৪৯ রানে জয় পায় সিএসকে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs CSK: একাধিক রেকর্ড গড়ে কেকেআরকে দুরমুশ করল সিএসকে, ইডেনে চওড়া হাসি ধোনির মুখে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল