TRENDING:

Abhishek Sharma : অভিষেক শর্মাকে নিয়ে সব থেকে বড় আপডেট, পাকিস্তানকে 'ধোঁকা' দিলেন সূর্যকুমার! আজ ভারতীয় দলে দু'টি পরিবর্তন

Last Updated:
India vs Pakistan : টিম ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্যকুমার আবার পাক স্পিনার উসমান তারিকের মতো অ্যাকশনে নেটে বল করেছেন অভিষেককে। আর অভিষেক একের পর এক ছক্কাও হাঁকিয়েছেন। তবুও বলা হচ্ছে, রবিবার পাকিস্তান ম্যাচে নাও খেলতে পারেন অভিষেক।
advertisement
1/7
অভিষেক শর্মাকে নিয়ে সব থেকে বড় আপডেট, পাকিস্তানকে এভাবে 'ধোঁকা' দিলেন সূর্যকুমার!
তিনি এখন আলোচনার কেন্দ্রে। পেট ব্যথা, হাসপাতালে ভর্তি, তার পরও কলম্বো উড়ে গেলেন অভিষেক শর্মা। হালকা অনুশীলন করলেন। তবে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
2/7
ভারত-পাক ম্যাচের আগে দুই দলের মধ্যে মাইন্ড গেম চলে। এই ব্যাপার নতুন কিছু নয়। পাক অধিনায়ক যেমন বলেছিলেন, তাঁরা চান অভিষেক সুস্থ হয়ে আজকের ম্যাচ খেলুন। কারণ তাঁরা ভারতের সেরা একাদশের বিরুদ্ধেই খেলতে চান। সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনে এসে হাসতে হাসতে বলেন, পাক অধিনায়ক যখন চান তা হলে আমরা অভিষেককে খেলাব।
advertisement
3/7
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেমনের সেই কথা আদৌ সত্যি কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দলের অন্দরমহলের খবর, অভিষেক পুরোপুরি ফিট নন। ওজন কমেছে ২ কেজি মতো। ফলে গ্রুপ পর্বের ম্যাচে তাঁকে খেলিয়ে ভারতীয় দল ঝুঁকি নাও নিতে পারে।
advertisement
4/7
টিম ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্যকুমার আবার পাক স্পিনার উসমান তারিকের মতো অ্যাকশনে নেটে বল করেছেন অভিষেককে। আর অভিষেক একের পর এক ছক্কাও হাঁকিয়েছেন। তবুও বলা হচ্ছে, রবিবার পাকিস্তান ম্যাচে নাও খেলতে পারেন অভিষেক। কারণ ব্যাটিং অর্ডারে পরিবর্তন করার সুযোগ নেই সূর্যকুমার যাদবদের।
advertisement
5/7
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল প্রথম দু’টি ম্যাচই খেলেছে দেশের মাটিতে। আজ প্রথম টিম ইন্ডিয়া খেলতে নামবে কলম্বোয়। ফলে প্রেমদাসার পিচ অনুযায়ী দল বাছবে টিম ইন্ডিয়া। অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হতে পারে ভারতীয় দলে। গম্ভীরের এমনই স্ট্র্যাটেজি।
advertisement
6/7
নামিবিয়া ম্যাচের ওপেনিং জুটিকেই মাঠে নামাতে পারে ভারত। অর্থাৎ ঈশান কিষানের সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। তিন নম্বরে তিলক বর্মা। চার নম্বরে সূর্য। পাঁচ নম্বরে দেখা যাবে হার্দিককে।
advertisement
7/7
৬ নম্বরে শিবম দুবে। সাতে ক্ষর প্যাটেল। আট নম্বরে ওয়াশিংটন সুন্দর। রিঙ্কু সিংয়ের জায়গায় আজ তাঁকে খেলানো হতে পারে বলে খবর। কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর হাতে থাকবে বোলিং ইউনিট সামলানোর দায়িত্ব।
বাংলা খবর/ছবি/খেলা/
Abhishek Sharma : অভিষেক শর্মাকে নিয়ে সব থেকে বড় আপডেট, পাকিস্তানকে 'ধোঁকা' দিলেন সূর্যকুমার! আজ ভারতীয় দলে দু'টি পরিবর্তন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল