বদলে গেল সব অঙ্ক! সুপার এইটে ভারতের প্রতিপক্ষ কারা? লেটেস্ট আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Fixture: পরপর তিনটি ম্যাচ জিতে সুপার এইটের টিকিট অনেক আগেই পাকা করে ফেলেছে ভারতীয় দল। তবে সুপার এইটে কোন কোন দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে তা নিয়ে কৌতুহ ল রয়েছে ফ্যানেদের।
advertisement
1/6

পরপর তিনটি ম্যাচ জিতে সুপার এইটের টিকিট অনেক আগেই পাকা করে ফেলেছে ভারতীয় দল। তবে সুপার এইটে কোন কোন দলের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে তা নিয়ে কৌতুহ ল রয়েছে ফ্যানেদের।
advertisement
2/6
সুপার এইটের ২টি প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবদের। শুধু তৃতীয় প্রতিপক্ষ নিয়ে যাবতীয় জল্পনা। এরইমধ্যে সোমবার টি-২০ বিশ্বকাপে ঘটল এমন ঘটনা পাল্টে গেল ভারতের সুপার এইটের অঙ্ক।
advertisement
3/6
অনেকেই ভেবে নিয়েছিল সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। কিন্তু অজিরা জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে সেই অঙ্ক ঘেটে দেয়। অপরদিকে, জিম্বাবুয়ে পরপর দুটি ম্যাচ জিতে সকলকে চমকে দেয়।
advertisement
4/6
অস্ট্রেলিয়ার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হত। কিন্তু আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে গেল জিম্বাবুয়ে।
advertisement
5/6
জিম্বাবুয়ের সুপার এইটে চলে যেতেই ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেল। কারণ শ্রীলঙ্কার পয়েন্ট ৬, জিম্বাবুয়ের ৫। শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে ম্যাচের সেভাবে আর গুরুত্ব থাকল না।
advertisement
6/6
টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত, ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া, পয়লা মার্চ মেন ইন ব্লুদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।