সেমিফাইনালে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই ভারতের! বিস্ফোরক দাবি প্রাক্তন পাক ক্রিকেটার!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2026: ভারতকে ফেভারিটই ধরছেন না এই প্রাক্তন পাক ক্রিকেটার। সেমি ফাইনালেই উঠতে পারবে না ভারত। কী বললেন তিনি?
advertisement
1/5

টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌছবে না! এমনই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। শুক্রবার তিনি জানান, টি২০ বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল যাওয়ার কোনও সম্ভাবনাই তিনি দেখতে পাচ্ছেন না। তাঁর ফেভারিট দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়েকেই বেছে নিয়েছেন।
advertisement
2/5
আমিরের মতে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকেই ভাল দল হিসাবে বেছে নিয়েছেন।এই প্রসঙ্গে আমির বলেন, "এটা আমার মতামত। আমি বলছি না যে ভারত খারাপ দল। এটা আমার ধারণা। তাঁদের যেমন ব্যাটিং ধরন তা দেখে আমার মত দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ অনেক ভাল দল। তাই আমি ভারতকে সেমি ফাইনালিস্টের মধ্যে রাখি নি।"
advertisement
3/5
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "আপনারা আমার মতামত পছন্দ করতে পারেন বা ঘৃণাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর। কিন্তু আপনারা কি চাইছেন? আমি জোর করে বলি যে ভারত ফাইনালে যাবে?"
advertisement
4/5
এরপরেই তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ভাল ক্রিকেট খেলার জন্যই আমার মনে হচ্ছে তাঁরা সেমি ফাইনালে পৌছতে পারে। যদি ভারতও ফাইনালে পৌছয় তাহলেও ভাল। আমার তাতে কিছুই যায় আসে না।"
advertisement
5/5
প্রসঙ্গত, ভারত-ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা চারটি জয় নিয়ে সুপার এইটে উঠেছে। ভারত এখনও পর্যন্ত একটাও ম্যাচ না হারলেও ভারতীয় দলের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এই টুর্নামেন্টে তাঁদের আরও উন্নতি করার সুযোগ রয়েছে।