IND vs WI: রেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের, কোন পথে ওয়েস্ট ইন্ডিজ 'বধ' করল টিম ইন্ডিয়া, রইল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies 3rd ODI Highlights: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া। ২০০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ভারতীয় দল প্রমাণ করে দিল দ্বিতীয় একদিনের ম্যাচ নিছক দুর্ঘটনা ছাড়া কিছু নয়।
advertisement
1/10

ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত জয় পেল টিম ই্ন্ডিয়া। ২০০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ভারতীয় দল প্রমাণ করে দিল দ্বিতীয় একদিনের ম্যাচ নিছক দুর্ঘটনা ছাড়া কিছু নয়।
advertisement
2/10
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়ায় ওঠে প্রশ্ন। মঙ্গলবার সিরিজ নির্ণায়ক ম্যাচেও রোহিত-কোহলিকে ছাড়াই ম্যাচ জিতে সমালোতকদের জবাব দিল তরুণ টিম ইন্ডিয়া।
advertisement
3/10
তৃতীয় ম্যাচের আগে সিরিজের ফল ছিল ১-১। ডু অর ডাই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ। কিন্তু তৃতীয় ম্যাচে সেই সিদ্ধান্ত বুমেরাং হয় ক্যারিবিয়ানদের জন্য। ব্যাটিং তাণ্ডব চালায় ভারত।
advertisement
4/10
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বোলিং নিয়ে রীতিমত ছেলে খেলা করল শুভমান গিল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনরা। দলগত ব্যাটিংয়ে ভর করে সিরিজি নির্ণায়ক ম্যাচে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রান করে টিম ইন্ডিয়া।
advertisement
5/10
দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন শুভমান গিল। এছাড়া ৭৭ রান করেন ইশান কিশান। ওপেনিং জুটিতে ১৪৩ রানের পার্টনারশিপ করে গিল-ইশান জুটি। এছাডা হার্দিক পান্ডিয়া ৭৭ ও সঞ্জু স্যামসন করেন ৫১ রান।
advertisement
6/10
৩৫২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই একের পর এক নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শার্দুল ঠাকুর ও মুকেশ কুমারের পেস অ্যটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন।
advertisement
7/10
একসময় ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের নীচে অলআউট হওয়ার ভ্রুকুটি তৈরি হয়েছিল। শেষ ২ উইকেটে ৬৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ন ইনিংসে গুদাকেশ মোতি ৩৯, অ্যালিক অ্যাথানজে ৩২ ও আলজারি জোসেফের ২৬ রানের ইনিংস ছাড়া কেউ কোও লড়াই দিতে পারেনি।
advertisement
8/10
শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর, বাংলার ক্রিকেটার মুকেশ কুমার নেন ৩টি উইকেট, কুলদীপ যাদব ২টি ও জয়দেব উনাদকাট ১টি উইকেট নেন।
advertisement
9/10
এই সিরিজ জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার ১৩টি একদিনের সিরিজ জিতে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে ভারতের তরুণরাও বুঝিয়ে দিল তারা বর্তমানে যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি।
advertisement
10/10
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে ভারতের। সেখানেও দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব খেলবে টিম ইন্ডিয়া। ৩ তারিখ সিরিজের প্রথম টি-২০।