IND vs PAK: যা ছিল শক্তি এখন সেটাই দুর্বলতা! পাকিস্তান ম্যাচে বড় চিন্তা ভারতের! কোন পথে সমাধান?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Pakistan T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে প্রথম দুটি ম্য়াচ অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জিতে প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় দল। কিন্তু যুক্তরাষ্ট্রের পর নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপে প্রথম দুটি ম্য়াচ অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জিতে প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় দল। কিন্তু যুক্তরাষ্ট্রের পর নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
2/6
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও নামিবিয়ার বিরুদ্ধে ইশান কিশান এবং হার্দিক পান্ডিয়া বড় রান পেয়েছেন। কিন্তু অন্যান্যরা কেউ বড় রান করতে পারেননি। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ভারতের দুর্বলতা দেখা গিয়েছে।
advertisement
3/6
প্রথম ম্যাচে ৩টি উইকেট ও দ্বিতীয় ম্যাচে ভারতের মোট ৫টি উইকেট স্পিনাররা শিকার করেছে। দু ম্যাচে মোট ৮ উইকেট। যা খুব একটা দেখা যায় না। নামিবিয়ার বিরুদ্ধে জেরার্ড এরাসমাসের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররে।
advertisement
4/6
একটা সময় স্পিনের বিরুদ্ধে ভারতীয় দল সবথেকে ভালো ব্যাটিং করত। ভারতের শক্তি ছিল স্পিন খেলা। কিন্তু পরপর দুটি ম্যাচে যেভাবে ভারতীয় ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে সমস্যা পড়েছে তাতে প্রশ্ন উঠছে, যা ছিল একসময় ভারতের শক্তি, তাই কি এখন দুর্বলতা।
advertisement
5/6
১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। পাকিস্তান দলেও রয়েছে একাধিক স্পিনার। বিশেষ করে এরাসমাসের মত একইরকম সাইড আর্ম ডেলিভারি করা উসমান তারিক রয়েছে পাকিস্তান দলে।
advertisement
6/6
ফলে পাকিস্তান ম্যাচের আগে মাঝে মাত্র এক দিন রয়েছে ভারতীয় দলের। তারমধ্যে কলম্বো যেতে হবে। সেখানের উইকেটে নিজেদের দ্রুত মানিয়ে নিতে হবে। প্রেমাদাসার উইকেট এমনিতেও স্পিন বান্ধব। ফলে পাকিস্তান ম্যাচে কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে।