TRENDING:

IND vs PAK: একের পর এক কোপ! ভারতের ব্যাটিং লাইনে একাধিক বদল? পাকিস্তান ম্যাচে মেগা চমক!

Last Updated:
IND vs PAK: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই এবারের টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট দুনিয়া। শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ভারত ও পাকিস্তান।
advertisement
1/6
একের পর এক কোপ! ভারতের ব্যাটিং লাইনে একাধিক বদল? পাকিস্তান ম্যাচে মেগা চমক!
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই এবারের টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট দুনিয়া। শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশে ভারত ও পাকিস্তান।
advertisement
2/6
মেগা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। সুপার সানডেতে যারা জয় পাবে গ্রুপ টপ করা একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। ভারতের কাছে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ, পাকিস্তান তাদের দ্বিতীয় জয়ের খোঁজে।
advertisement
3/6
তবে মেগা ম্যাচে ভারতের ব্যাটিং লাইন কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ অভিষেক শর্মার অসুস্থতার কারমে গত ম্যাচ খেলেননি। কিনি ফিরবেন কিনা, এছাড়া লোয়ার মিডিল অর্ডারে গম্ভীর কোনো বদল আনবেন কিনা সেটাও দেখার।
advertisement
4/6
এখনও পর্যন্ত যা খবর, তাতে ভারতের ব্যাটিং লাইনে দুটি বদল হলেও অনাক হওয়ার কিছু থাকবে না। নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছিলেন। কিন্তু পাক ম্যাচে আগে অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন অভিষেক শর্মা সুস্থ ও ম্যাচ খেলার জন্য তৈরি।
advertisement
5/6
ফলে অভিষেক শর্মা ফিরলে ফের বেঞ্চে বসতে হবে সঞ্জু স্যামসনকে। আর বড় ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের তরুণ ওপেনার। ভারতীয় ফ্যানেরাও অভিষেকের ব্যাটিং তাণ্ডব দেখার অপেক্ষায়।
advertisement
6/6
অপরদিকে, লোয়ার মিডিল অর্ডারে রিঙ্কু সিংয়ের বদলে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিলেও দেওয়া হতে পারে। কারণ কলম্বোর উইকেট স্পিন সহায়ক। ফলে ভারতের বোলিং শক্তি বাড়বে আর সুন্দরের ব্যাটিং হাতও খারাপ নয়। আরও একটি অলরাউন্ড শক্তি বাড়বে ভারতের। শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেবেন গম্ভীর সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs PAK: একের পর এক কোপ! ভারতের ব্যাটিং লাইনে একাধিক বদল? পাকিস্তান ম্যাচে মেগা চমক!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল