TRENDING:

IND vs PAK: ভারতের 'পকেট ডিনামাইট'-এর বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তান! পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করল ইশান

Last Updated:
IND vs PAK: অভিষেক শর্মা না চললেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'পকেট ডিনামাইট'-ই যথেষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের মেগা ম্যাচে অনবদ্য ইনিংস খেললেন ইনফর্ম ইশান কিশান।
advertisement
1/5
ভারতের 'পকেট ডিনামাইট'-এর বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তান!পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করল ইশান
অভিষেক শর্মা না চললেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'পকেট ডিনামাইট'-ই যথেষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের মেগা ম্যাচে অনবদ্য ইনিংস খেললেন ইনফর্ম ইশান কিশান।
advertisement
2/5
অভিষেক শর্মা শুরুতে আউট হয়ে যান। অনেকেই ভেবেছিল ভারতীয় দল কিছুটা চাপে পড়বে। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই পাল্টা মারের পথ নেন ইশান কিশান। শাহিন আফ্রিদি বিশাল ছক্কা হাকিয়ে ব্যাটিং বিস্ফোরণ শুরু করেন ইশান কিশান।
advertisement
3/5
এরপর থেকে আর থামেননি ভারতীয় তারকা। যে উইকেটে স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন, ব্যাটারদের জন্য যে উইকেট খুব একটা সুখকর নয়, সেখানে সবকিছুকে ছাপিয়ে নিজের পাওয়ার হিটিংয়ে আরও এক ঐতিহাসিক ইনিংস ইশানের।
advertisement
4/5
পাকিস্তান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন ইশান কিশান। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে ঝোড়ো পার্টনারশিপ গড়েন তিনি ও ভারতকে শক্ত ভিত তৈরি করে দেন।
advertisement
5/5
২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ইশান কিশান। পাওয়াকর প্লে শেষ হলেও থামেননি তিনি। খেলে যান অ্যাটাকিং ক্রিকেট। অবশেষে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইশান। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs PAK: ভারতের 'পকেট ডিনামাইট'-এর বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তান! পাক বোলারদের নিয়ে ছেলেখেলা করল ইশান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল