IND vs PAK: বৃষ্টিতে ভেসতে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? অশনি সঙ্কেত! কী বলছে কলম্বোর হাওয়া অফিস? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। রবিবার ১৫ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে। যা অবস্থিত কলম্বো শহরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
advertisement
2/5
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের দারুণ রেকর্ড রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে অষ্টম জয় পেতে আত্মবিশ্বাসী দলটি। খেলোয়াড়দের প্রস্তুতি ও সমর্থকদের প্রত্যাশা—সব মিলিয়ে ২২ গজে ক্রিকেট যুদ্ধ ঘিরে চড়ছে পারদ।
advertisement
3/5
তবে আবহাওয়া বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিনে প্রায় ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে প্রায় ২৬ শতাংশ। মোট প্রায় ১২.১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
advertisement
4/5
যদিও সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়, আর তখন বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে প্রায় ১৩ শতাংশে। তাই পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম।
advertisement
5/5
তবু দিনের বৃষ্টিতে মাঠ ও পিচ ভেজা থাকলে খেলার গতিতে প্রভাব পড়তে পারে। তাই আবহাওয়ার দিকে নজর রেখেই দুই দল কৌশল ঠিক করছে। এখন সবার অপেক্ষা—আকাশ পরিষ্কার থাকবে কি না, আর মাঠে কে জিতবে এই মহারণ।