ইংল্যান্ডকে দেখলেই করেন তুলোধনা! সেমিতে তিনি 'ফিরছেন', আশায় ভারতীয় ফ্যানেরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আর এক ধাপে দূরে ভারতীয় দল। মাঝে শুধু বাধা ইংল্যান্ড। বৃহস্পতিবার মেগা সেমিফাইনালে জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়া।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আর এক ধাপে দূরে ভারতীয় দল। মাঝে শুধু বাধা ইংল্যান্ড। বৃহস্পতিবার মেগা সেমিফাইনালে জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে সেমিতে নামার আগে অবশ্য ভারতের একাধিক চিন্তার কারণ রয়েছে।
advertisement
2/6
ভারতীয় দলের যে বিষয়টি নিয়ে সবথেকে বড় চিন্তা, তা হলো দলের তারকা ওপেনার অভিষেক শর্মা নিজের সেরা ফর্মে না থাকা। অভিষেক শর্মা পুরো প্রতিযোগিতায় একটি ম্যাচ ছাড়া পুরোপুরি ব্যর্থ। প্রথম ৩টি ম্যাচে তো খাতাই খুলতে পারেননি ভারতের তারকা ওপেনার।
advertisement
3/6
চতুর্থ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও তাও অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ব্যর্থ হয়েছেন বাঁ হাতি তারকা। ফলে আত্মবিশ্বাসও অনেকটাই তলানিতে অভিষেকের। যার প্রভাব পড়ছে ফিল্ডিংয়ে। একাধিক ক্যাচ ফেলেছেন আগের ম্যাচে।
advertisement
4/6
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এই তথ্য কিছুটা স্বস্তি দিতে পারে টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় ফ্যানেরা। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করতে পারেন তাদের চেনা বিধ্বংসী ওপেনার। যে ইংল্যান্ডকে দেখলেই তুলোধনা করেন।
advertisement
5/6
আসলে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মার রেকর্ড দুর্দান্ত। এখনও পর্যন্ত ৫টি ম্যাচে ২১৯.৬৮ স্ট্রাইক রেটে ২৭৯ রান করেছেন, রয়েছেন একটি সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি। ১৩৫ রান তার সর্বোচ্চ স্কোর।
advertisement
6/6
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল মাত্র ১২৭ বল খেলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচে ২৭৯ রান করেছেন অভিষেক শর্মা। তার মধ্যে রয়েছে ২২টি ছক্কা ও ২৪টি চার। এবার অভিষেকের কাছ থেকে সেমিতে ঠিক আগের মতই আরও এক ইনিংস দেখার আশায় সকলে।