Pakistan in T20 World Cup: পাকিস্তান কি সত্যিই টি২০ বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে! কী বলছে আইসিসির নিয়ম?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pakistan in T20 World Cup: পাকিস্তান চাইলে একটি ম্যাচ বয়কট করতেই পারে, তবে, ICC-র কঠোর নিয়ম আছে যাতে শাস্তির মুখে পড়তে পারে দল। আইসিসির নিয়ম কী বলছে?
advertisement
1/6

পাকিস্তান চাইলে একটি ম্যাচ বয়কট করতেই পারে, তবে, ICC-র কঠোর নিয়ম আছে যাতে শাস্তির মুখে পড়তে পারে দল। যদি পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে, তাহলে ICC-র নিয়ম ও খেলার শর্তাবলী অনুযায়ী যা হতে পারে:
advertisement
2/6
১. "ওয়াকওভার" নিয়মICC Playing Conditions অনুযায়ী, যদি কোনও দল মাঠে নামতে অস্বীকার করে, তাহলে ম্যাচটি প্রতিপক্ষকে ওয়াকওভার হিসেবে দেওয়া হয়। ভারতকে পয়েন্ট পেতে হলে তাদের মাঠে উপস্থিত থাকতে হবে। যদি ভারতের অধিনায়ক (Suryakumar Yadav) টসের জন্য মাঠে আসেন এবং পাকিস্তান অধিনায়ক (Salman Ali Agha) না আসেন, তাহলে ম্যাচ রেফারি আনুষ্ঠানিকভাবে ম্যাচ এবং ২ পয়েন্ট ভারতকে দিয়ে দেবে।
advertisement
3/6
Clause ১৬.১০.৭ অনুযায়ী, ডিফল্ট করা দল (পাকিস্তান) কে ২০ ওভারের পুরো ইনিংস খেলেছে কিন্তু ০ রান করেছে বলে ধরা হবে। এতে তাদের Net Run Rate অনেক কমে যাবে, ফলে তারা অন্য ম্যাচগুলো জিতলেও শেষ ৮-এ ওঠা খুব কঠিন হবে।
advertisement
4/6
২. আর্থিক ও বাণিজ্যিক শাস্তিএখানেই PCB-র আসল সমস্যা। ভারত-পাকিস্তান ম্যাচ শুধু টুর্নামেন্ট নয়, পুরো ক্রিকেট ইকোসিস্টেমে টাকা রোজগারের জন্য গুরুত্বপূর্ণ। Broadcasters (যেমন JioStar) আনুমানিক $২৫ মিলিয়ন থেকে $৩০ মিলিয়ন বিজ্ঞাপন আয় হারাবে। Broadcaster, ICC-র কাছে ছাড় চাইতে পারে। ICC এই আইনি দাবি ও আর্থিক ক্ষতি সরাসরি PCB-র ওপর চাপিয়ে দিতে পারে।ICC, PCB-র বার্ষিক আয়ের অংশ আটকে রাখতে পারে, যা পাকিস্তানের ক্রিকেট বাজেটের প্রায় ৭০-৮০%। এতে বোর্ড আর্থিক সংকটে পড়তে পারে।
advertisement
5/6
৩. "সরকারি হস্তক্ষেপ" ধারাICC Constitution (Article 2.4 D) অনুযায়ী, সদস্য বোর্ডগুলোকে স্বতন্ত্রভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে, সরকারী হস্তক্ষেপ এড়াতে হবে। যদিও প্রাক্তন পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছিলেন, সরকারি নির্দেশ মানলে পাকিস্তান ICC-র শাস্তি থেকে রক্ষা পাবে, পাকিস্তানের "নির্বাচিত অংশগ্রহণ" এখনও টুর্নামেন্টের সততার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
advertisement
6/6
আগে (১৯৯৬ ও ২০০৩)-এ নিরাপত্তা সংক্রান্ত কারণে দলগুলো ম্যাচ বয়কট করেছিল (যেমন Australia, Sri Lanka-র ম্যাচ বাদ দিয়েছিল)। তবে, পাকিস্তান Sri Lanka-তে, যেটা নিরপেক্ষ ভেন্যু, ম্যাচ বয়কট করছে, তাই সরকারী হস্তক্ষেপের কোনো কারণ নেই। তাই, এই পদক্ষেপ সরাসরি ICC সংবিধানের লঙ্ঘন।