Sports : নামমাত্র টাকা দিলেই ভাল কোচিং! খেলাধূলায় বড় স্বপ্ন দেখে যারা, তাদের জন্য বাঁকুড়ায় শুরু হচ্ছে পেশাদার প্রশিক্ষণ শিবির
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Suman Majumder
Last Updated:
Sports : বাঁকুড়ায় ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিতে চলেছে Bankura District Sports Association। সংস্থার উদ্যোগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিধি মেনে বাইরের কোচ এনে নামমাত্র মূল্যে কোচিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
1/6

বাঁকুড়ায় ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিতে চলেছে Bankura District Sports Association। সংস্থার উদ্যোগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিধি মেনে বাইরের কোচ এনে নামমাত্র মূল্যে কোচিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে জেলার ক্রীড়াপ্রেমী মহলে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। -ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামীণ ও শহরাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া। আধুনিক পদ্ধতিতে অনুশীলন করানোর জন্য অভিজ্ঞ ও স্বীকৃত কোচদের আনা হচ্ছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। ফলে স্থানীয় খেলোয়াড়রা উন্নত মানের প্রশিক্ষণ পাবেন।
advertisement
3/6
বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু দে বলেন, শুধুমাত্র ক্রিকেট নয়, পাশাপাশি ফুটবলের কোচিংও চালু করা হচ্ছে। এই প্রশিক্ষণ শিবির পরিচালিত হবে All India Football Federation-এর নির্ধারিত বিধি মেনে। ফলে খেলোয়াড়রা নিয়মতান্ত্রিক ও পেশাদার প্রশিক্ষণের স্বাদ পাবেন।"
advertisement
4/6
ক্রিকেট প্রশিক্ষণ শুরু হবে মার্চ মাস থেকে। নির্দিষ্ট বয়সসীমার ছেলেমেয়েরা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ পাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকতে হবে এবং প্রয়োজনীয় নথি সঙ্গে আনতে হবে।
advertisement
5/6
এই কোচিং শিবির অনুষ্ঠিত হবে তামলিবাঁধ মাঠ প্রাঙ্গণে। সকাল ৮টা থেকে শুরু হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উপযুক্ত ক্রীড়া পোশাক পরে আসতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।
advertisement
6/6
উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে বাঁকুড়া জেলার ক্রীড়া মানচিত্রে নতুন দিশা দেখাবে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে এখানকার প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করতে পারবে বলেই তাঁদের আশা।